• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একেই বলে শুটিং – সত্যজিৎ রায়

লাইব্রেরি » সত্যজিৎ রায় » একেই বলে শুটিং – সত্যজিৎ রায়
একেই বলে শুটিং - সত্যজিৎ রায়
লেখক: সত্যজিৎ রায়বইয়ের ধরন: আত্মজীবনী ও স্মৃতিকথা

একেই বলে শুটিং – সত্যজিৎ রায়

প্রথম সংস্করণ: মে ১৯৯৮

প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড

প্রচ্ছদ: সত্যজিৎ রায়

ভূমিকা

ফিল্ম তৈরির কাজটাকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হল লেখা, দ্বিতীয় ছবি তোলা, আর তৃতীয় ছবি জোড়া।

যে ছবি লোকে পর্দায় দেখবে, সেটাই প্রথমে গল্পের মতো করে গুছিয়ে লেখা হয়। একে বলে চিত্রনাট্য।

এই চিত্রনাট্য অনুসরণ করে যখন ছবি তোলা শুরু হয়, তখন সে কাজটার জন্য প্রধান হাতিয়ার হল ক্যামেরা আর শব্দযন্ত্র। এই কাজটাকেই বলে শুটিং।

শুটিং হয়ে গেলে, টুকরো টুকরো ভাবে তোলা দৃশ্যগুলো চিত্রনাট্যে যেমন আছে তেমন করে পর পর সাজিয়ে যে জিনিসটা তৈরি হয় সেটাই লোকে পর্দায় দেখে।

এর মধ্যে শুটিং পর্বের কাজেই সব চেয়ে বেশি ঝামেলা আর পরিশ্রম। এই কাজটা অনেক সময় স্টুডিওর ভিতর না হয়ে হয় বাইরে, প্রাকৃতিক পরিবেশে।

গত পঁচিশ বছরে আমাকে ছবির শুটিং-এর জন্য ভারতবর্ষের নানান জায়গায় যেতে হয়েছে। সবচেয়ে বেশি ঘোরাঘুরি করতে হয়েছে তিনটে ছবিতে—গুপী গাইন বাঘা বাইন, সোনার কেল্লা, আর জয় বাবা ফেলুনাথ। বীরভূমের গ্রাম, বেনারসের অলিগলি আর ঘাট, সুদুর পশ্চিম রাজস্থানের মরু অঞ্চল, সিমলার বরফের পাহাড় ইত্যাদি বিভিন্ন জায়গায় শুটিং করতে গিয়ে আমাদের যে সব অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, তারই কয়েকটার কথা বলা হয়েছে এই বইতে।

এই ধরনের ঘটনা ঘটে বলেই অনেক সময় মেহনতটা আর গায়ে লাগে না। আর বাধা যেসব আসে, সেগুলো অতিক্রম করে কাজটা যদি ঠিক মতো উতরে যায় তা হলে তো আর কথাই নেই।

সত্যজিৎ রায়

Book Content

অপুর সঙ্গে আড়াই বছর
বাঘের খেলা
হুণ্ডী-ঝুণ্ডী-শুণ্ডী
হাল্লারাজার সেনা
উট বনাম ট্রেন
ফেলুদার সঙ্গে কাশীতে
তোমার পায়ে পড়ি বাঘ মামা
হত্যাপুরী - সত্যজিৎ রায়

হত্যাপুরী – সত্যজিৎ রায়

যত কাণ্ড কাঠমাণ্ডুতে - সত্যজিৎ রায়

যত কাণ্ড কাঠমাণ্ডুতে – সত্যজিৎ রায়

সত্যজিৎ রচনাবলী – ৩ / সত্যজিৎ রায়

পিকুর ডায়রি ও অন্যান্য - সত্যজিৎ রায়

পিকুর ডায়রি ও অন্যান্য – সত্যজিৎ রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.