ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য
প্রথম প্রকাশ – মার্চ ২০২২
প্রচ্ছদ – সুবিনয় দাস
.
প্রিয় বান্ধবী তোমাকে
.
আভাস
ঈশ্বরপুরের প্রেমকথা, তার ক্যানভাসের বিরাট বিস্তার ও কাহিনির বহুমুখীনতা সত্ত্বেও মূলত একটি প্রেমেরই গল্প। সে প্রেম নিছক ভিক্টোরিয়ায় শুরু হয়ে ফুলশয্যা ও মাতৃসদনে শেষ নিঃশ্বাস ফেলা ক্ষীণজীবী ভালোবাসা নয়। তা এক অনির্বাণ অগ্নিশিখার মতো। পুড়িয়ে পবিত্র করে।
এ-ভালোবাসা কখনো গ্রাম-শহর, কখনো বা মহাদেশীয় দূরত্বের দুস্তর বাধা পেরিয়ে এক যুবক ও যুবতীকে পরস্পরের কাছে ফিরিয়ে এনেছিল। আর দূরে গিয়ে কাছে ফিরে আসবার যে দীর্ঘ পথ, সে পথের যাত্রায় তার আগুন তাদের পুড়িয়ে শুদ্ধ করেছে। পুরুষ ও নারী দুজনেরই যেটুকু খাদ ছিল তাকে ভস্ম করে তাদের বদলে দিয়েছে দুই সুবর্ণপুরুষ ও হেমকন্যায়।
এ ভালোবাসা পূর্বরাগ, অভিসার, বিরহ ও মাধুর্য পেরিয়ে এসে অবশেষে যখন দুটো হৃদয়কে একসুতোয় বেঁধে দেয়, তখন তার অশেষ শক্তি মানুষ-মানুষী দুজনকে তুলে নিয়ে গেছে শ্রেষ্ঠত্বের অতুল উচ্চতায়।
ঈশ্বরপুরের প্রেমকথা তাই নিছক এক সফল ভালোবাসার কাহিনিই নয়, ভালোবাসার দুর্মর শক্তিতে জীবনকে সফল করে তোলবার কাহিনিও বটে।
দেবজ্যোতি ভট্টাচার্য
১৭ ফেব্রুয়ারি ২০২২



অসাধারণ।
Mahasweta debir badhkhando uponyasti upload korben please
Osadharon. ei lekhoker aro lekha plz upload korben. Jodi sombhob hoi nilanjan chattopadhyay er boi gulo upload korben. Thank you.
nilanjan chattopadhyay er boi gulo upload korben plz.