• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লিলি – দেবারতি মুখোপাধ্যায়

লাইব্রেরি » দেবারতি মুখোপাধ্যায় » লিলি – দেবারতি মুখোপাধ্যায়
লিলি
লেখক: দেবারতি মুখোপাধ্যায়বইয়ের ধরন: গল্পগ্রন্থ / গল্পের বই, প্রাপ্তবয়স্কদের বই ১৮+

লিলি – দেবারতি মুখোপাধ্যায়

( ছয়টি ১৮+বিষাক্ত কাহিনী )

দেব সাহিত্য কুটীর প্রাঃ লিমিটেড

প্রথম প্রকাশ : বইমেলা, মাঘ ১৪২৭, জানুয়ারি ২০২১

প্রচ্ছদ : সৌজন্য চক্রবর্তী

.

উৎসর্গ

বাংলা সাহিত্যের একজন অন্যতম
একনিষ্ঠ পাঠক ও শুভাকাঙ্ক্ষী
অগ্রজপ্রতিম
শ্রী সুগত চক্রবর্তীকে৷

.

ভূমিকা

এবারের কলকাতা বইমেলা উপলক্ষ্যে দেব সাহিত্য কুটীর থেকে প্রকাশিত হতে চলেছে আমার ছয়টি ছোট-বড় কাহিনির সংকলন ‘লিলি’৷ এতে রয়েছে ছয়টি প্রাপ্তবয়স্ক কাহিনি যার কিছু পূর্বে গ্রন্থিত ও কিছু অগ্রন্থিত৷ কয়েকটিকে ফেলা যায় উপন্যাসিকা গোত্রে, কয়েকটি শুধুই গল্প৷ এতগুলো কাহিনি থাকতেও এই সংকলনটির নামকরণ শুধু ‘লিলি’ কেন করা হল, তা পাঠকের মনে প্রশ্নের উদ্রেক করতে পারে৷ হয়তো আয়তনে ও বিষয়বৈচিত্র্যে লিলি সকলের চেয়ে স্বতন্ত্র, তাই সে এই প্রাধান্যের সুযোগ্য দাবিদার৷

সংকলনটির প্রধান বৈশিষ্ট্য হল এই যে, এখানে কিছু গল্প তথাকথিত অলৌকিক, কিছু রোমাঞ্চকর, আবার কিছু একেবারেই সামাজিক৷ কিছু গল্প কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, কিছু গল্প অতটা না হলেও মানসিকভাবে পরিণত হওয়ার দাবি রাখে৷ সাধারণত এমন মিশ্র সংকলনের উদাহরণ বাংলা সাহিত্যে বিরল৷

তবু এদের সকলকে একমলাটে আনার একমাত্র কারণ হল, এই কাহিনিগুলোর প্রতিটিই বিষাক্ত৷ প্রতিটিই হানা দিয়েছে মানবমনের অন্ধকার অলিগলিতে, নির্দয়ভাবে অন্বেষণ করেছে মানুষের অবচেতনে লুকিয়ে থাকা বিষকে৷ হয়তো কখনো তা যুক্তির চৌকাঠ অতিক্রম করে, কখনো করে না৷ প্রতিটা কাহিনিতেই রয়েছে অপরাধী, কিন্তু তারা কেউই তথাকথিত দাগি আসামি নয়৷ বরং, আশপাশের সুস্থ স্বাভাবিক মানুষের মনের অবচেতনে লুকিয়ে থাকা বিষেরই খোঁজ করা হয়েছে গোটা সংকলনে৷

পাঠকের তৃপ্তিই লেখকের শ্রেষ্ঠ পুরস্কার৷ তাই সেই অপেক্ষায় রইলাম৷

দেবারতি মুখোপাধ্যায়

Book Content

লিলি
ভীমরতি
অপাঙক্তেয়
ডুবুরি
রিভেঞ্জ
অনাহূত
মৃত্যুমেডেল - দেবারতি মুখোপাধ্যায়

মৃত্যুমেডেল – দেবারতি মুখোপাধ্যায়

কৃষ্ণসিন্ধুকী

কৃষ্ণসিন্ধুকী – দেবারতি মুখোপাধ্যায়

জন্তু - হারিয়ে যাওয়া খুনিরা সিরিজ ৪

জন্তু – দেবারতি মুখোপাধ্যায়

অঘোরে ঘুমিয়ে শিব - দেবারতি মুখোপাধ্যায়

অঘোরে ঘুমিয়ে শিব – দেবারতি মুখোপাধ্যায়

Reader Interactions

Comments

  1. Md Jaglul Pasha

    January 29, 2026 at 5:07 am

    May I get it in epub?

    Reply
  2. Krishnendu saha

    April 18, 2026 at 3:19 am

    I want to read it just

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.