• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

লাইব্রেরি » বিশ্বরূপ মজুমদার » রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার
রহস্য রোমাঞ্চ : সম্পাদনা - বিশ্বরূপ মজুমদার
লেখক: বিশ্বরূপ মজুমদারবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

“গপ্পো-সপ্পো”-র বিশেষ নিবেদন

রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

RAHASYA ROMANCHA
(A Collection of Suspense Thriller Bengali Stories)
Edited by Biswarup Majumder

প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ২০২৩
প্রচ্ছদ: সঞ্জয় দাস

.

সম্পাদকের কথা

গূঢ় বা গুপ্ত তথ্যের গোলকধাঁধায় ঢুকে শরীরে রোমাঞ্চ অনুভব করার মজাটাই আলাদা। রহস্য গল্প আমাদের সেই মজার জোগান দেয়। রহস্য গল্প যেন পেঁয়াজের খোসা, পরতে-পরতে তার রোমাঞ্চ। একটা খোসা ছাড়ানোর পর দেখা যাবে পরের খোসায় অন্য মোচড়। রহস্য গল্প পড়তে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় বিরল। রহস্য গল্পে থাকে থ্রিলারের টানটান উত্তেজনা, শিহরন; কখনও থাকে অনুসন্ধানীর অন্তর্ভেদী দৃষ্টি, কখনও থাকে বিজ্ঞানের অজানা উপাদান। পড়তে বসে শেষ না-করে ওঠা প্রায় অসম্ভব।

‘রহস্য’ ও ‘রোমাঞ্চ’ বিষয় দুটোই একই সূত্রে গাঁথা। একইসঙ্গে এরা হল আমাদের বড় কৌতূহলের জায়গা। আমাদের ‘রহস্য রোমাঞ্চ’ সংকলনে স্থান পেয়েছে বিশিষ্ট লেখক-লেখিকাদের লেখা বাছাই করা বারোটি গল্প। প্রধানত, দুটি অর্থে আমরা ‘রহস্য’ শব্দটি প্রয়োগ করে থাকি — ১. হাস্যরস (যেমন – গোপাল ভঁড়ের রহস্য), ২. রোমাঞ্চকর কাহিনি যা পাঠকের মনে ‘ভয়’ জাগিয়ে তুললেও পরিণামে ‘আনন্দ’ দেয়—এককথায় ‘থ্রিলার’। এই সংকলনে আমরা ‘রহস্য’ শব্দের দ্বিতীয় অর্থটাকেই নিয়েছি। এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে ভূতের ভয়, ক্রাইম এবং গোয়েন্দা কাহিনি।

এই উদ্যোগকে বাস্তবায়িত করা সম্ভব হত না যদি না কিছু ভালো মানুষের সাহায্য আমি পেতাম। সকল লেখক-লেখিকা (যাঁদের কলমের ছোঁয়ায় ‘রহস্য রোমাঞ্চ’ সংকলন ঋদ্ধ হয়েছে) এবং প্রচ্ছদ শিল্পী সঞ্জয় দাস মহাশয় — প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি “গপ্পো-সপ্পো” নিবেদিত ‘রহস্য রোমাঞ্চ’ সংকলনের গল্পগুলি পড়ে আপনাদের ভালো লাগবে। 

বিশ্বরূপ মজুমদার
(সম্পাদক : গপ্পো-সপ্পো)

Book Content

মন্দির রহস্য – বিপুল মজুমদার
রাপুনজেল রহস্য – বনবীথি পাত্র
বাইক রহস্য – দেবব্রত দাশ
নীল পাহাড়ের জ্বলন্ত মূর্তি – কেয়া চ্যাটার্জী
মশকপাহাড়ের অঘোরীবাবা – দেবদুলাল কুণ্ডু
ক্লোমা – অনুভা নাথ
ফটিকের মা – মৃত্যুঞ্জয় দেবনাথ
আননোন নাম্বার – মহুয়া সমাদ্দার
অন্য ভুবন থেকে – মৃণাল নন্দী
ক্রীড়নক – দেবলীনা বিশ্বাস
যখের ধন – অভিষেক ঘোষ (শিবাঙ্গণ)
রেইনবো হোমস্টে – শ্রাবন্তী ভট্টাচার্য্য
ভৌতিক অলৌকিক ২

ভৌতিক অলৌকিক ২ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

ভৌতিক অলৌকিক ১

ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

ইতিহাস কথা বলে

ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.