ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার
ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার
ITIHAS KOTHA BOLE
(A Collection of History-Based Bengali Stories)
Edited by Biswarup Majumder
প্রথম প্রকাশ : জুলাই ২০২২
প্রচ্ছদ ও অলংকরণ : মিশন মণ্ডল
সম্পাদকের কথা
যা অতীত তা-ই ইতিহাস। তবু অতীতের স্মরণীয় এবং উল্লেখযোগ্য ঘটনাগুলিই ইতিহাসের পাতায় স্থান করে নেয়। সময় বিশেষে সেই জ্বলন্ত ইতিহাস কথাও বলে ওঠে! অনুসন্ধিৎসু মানুষের কানে ফিসফিস করে সে বলে দেয় নিজের গৌরবগাঁথা, হিংসা, দ্বেষ, বিশ্বাসঘাতকতার নানান গোপন কাহিনি!
“গপ্পো-সপ্পো” নিবেদিত ‘ইতিহাস কথা বলে’ সংকলনে স্থান পেয়েছে বাছাই করা দশটি ইতিহাস-আশ্রিত কাহিনি। যে ইতিহাসরা কথা বলেছে তারা আপন মহিমায় মহিমান্বিত। নানা রঙে রঙিন। রাজা রানির শৌর্যবীর্য থেকে শুরু করে বুদ্ধের মানবতা সবই স্থান পেয়েছে এই ই-বুক সংকলনের পাতায় পাতায়। সংকলনের প্রত্যেকটি গল্পই তার আপন বৈচিত্র্যে অনন্য। “গপ্পো-সপ্পো”-র পাঠকেরা নানা বর্ণের নানা স্বাদের এই গল্পগুলির মধ্যে ইতিহাসকে ছুঁতে পারবেন। ইতিহাসের অন্দরে ঢুকে পড়ে হারিয়ে যেতে পারবেন কালের অতলে!
এই উদ্যোগকে বাস্তবায়িত করা সম্ভব হত না যদি না কিছু ভালো মানুষের সাহায্য আমি পেতাম। সকল লেখক-লেখিকা (যাঁদের কলমের ছোঁয়ায় এই সংকলন ঋদ্ধ হয়েছে) এবং অঙ্কন শিল্পী শ্রী মিশন মণ্ডল মহাশয় (যাঁর তুলির টানে প্রতিটি গল্প জীবন্ত হয়ে উঠেছে) — প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আশা রাখি “গপ্পো-সপ্পো” নিবেদিত ‘ইতিহাস কথা বলে’ সংকলনের গল্পগুলি পড়ে আপনাদের ভালো লাগবে।
বিশ্বরূপ মজুমদার
(সম্পাদক : গপ্পো-সপ্পো)





Leave a Reply