ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার
“গপ্পো-সপ্পো”-র বিশেষ নিবেদন
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২২
“গপ্পো-সপ্পো”-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রী বিশ্বরূপ মজুমদার কর্তৃক গোবিন্দ পল্লী, পোস্ট অফিস – নবপল্লী, বারাসাত, উত্তর ২৪ পরগনা, কলকাতা ৭০০১২৬ থেকে প্রকাশিত।
প্রচ্ছদ ও অলংকরণ: তিয়াসা ভদ্র
ই-বুক নির্মান: বাংলা ডিজিটাল প্রেস
.
ভূত মানে হল অতীত। যা আগে ছিল কিন্তু এখন নেই। অথচ সেই নেই রাজ্যের বাসিন্দারাই একসময় হয়ে ওঠে মানুষের ভয়ের কারণ! তাদের নিয়ে কত কাহিনি কত রহস্য। নানা রূপে ভূতেদের অবস্থান। তবে সে যে রূপে যে ভাবেই থাকুক না কেন ভয় হল তার সেরা শক্তি। আবার কখনও কখনও সে মানুষের উপকারী বন্ধু হয়েও পাশে এসে দাঁড়ায়। এইসব নানা স্বাদের ভূতুড়ে গল্প নিয়েই তৈরি আমাদের ‘ভৌতিক অলৌকিক’ পর্ব।
‘ভৌতিক’ ও ‘অলৌকিক’ বিষয় দুটোই একই সূত্রে গাঁথা। দুটোকেই সাধারণ বুদ্ধিতে বোঝা যায় না। বোঝানোও যায় না। একইসঙ্গে এরা হল আমাদের বড় কৌতূহলের জায়গা। কেউ ভূতে বিশ্বাস করেন কেউ বা করেন না। তবে ভূতের উপস্থিতি মানেই একটা গা ছমছমে ভাব, একটা শিহরন জাগানো অনুভূতি। আমাদের ‘ভৌতিক অলৌকিক’ পর্বে স্থান পেয়েছে বাছাই করা দশটি অণুগল্প, পাঁচটি ছোটগল্প এবং পাঁচটি বড়গল্প।
এই উদ্যোগকে বাস্তবায়িত করা সম্ভব হত না যদি না কিছু ভালো মানুষের সাহায্য আমি পেতাম। সকল লেখক-লেখিকা (যাঁদের কলমের ছোঁয়ায় এবারের “ভৌতিক অলৌকিক” পর্ব ঋদ্ধ হয়েছে) এবং অঙ্কন শিল্পী তিয়াসা ভদ্র (যাঁর তুলির টানে প্রতিটি গল্প জীবন্ত হয়ে উঠেছে) — প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি “গপ্পো-সপ্পো” নিবেদিত ‘ভৌতিক অলৌকিক’ পর্বের গল্পগুলি পড়ে আপনাদের ভালো লাগবে।
বিশ্বরূপ মজুমদার
(সম্পাদক : গপ্পো-সপ্পো)





Leave a Reply