ভাদুড়ি-সমগ্ৰ ২ (দ্বিতীয় খণ্ড) – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
দে’জ পাবলিশিং
BHADURI SAMAGRA (Vol-II)
A Collection of Detective Novels in Bengali by NIRENDRANATH CHAKRABARTI
প্রথম প্রকাশ : অক্টোবর ২০০৬, আশ্বিন ১৪১৩
প্রচ্ছদ ও অলংকরণ : রঞ্জন দত্ত
.
রহস্য-কাহিনি পড়তে যাঁদের ভাল লাগে, এবং
যাঁদের নিরন্তর তাগাদায় ভাদুড়িমশাইয়ের
এই কীর্তি-কাহিনিগুলি এক সময়ে ফি-বছর আমাকে
লিখতে হয়েছিল, তাঁদের সকলের জন্য
.
লেখকের কথা
ভাদুড়ি-সমগ্রর প্রথম খণ্ডে ছিল মোট চারটি উপন্যাস। এই দ্বিতীয় খণ্ডে, সে ক্ষেত্রে, মোট ছ’টি উপন্যাস রইল। তার মধ্যে মিসেস তালুকদারের আংটি রচনাটিকে, আয়তনের বিচারে, উপন্যাসিকা বললেই ঠিক হয়। এই রচনাটি প্রথম বেরোয় ইংরেজি স্টেটসম্যান পত্রিকার শারদ সংখ্যায়। তর্জমা শ্রীঅশোক সেনের। মূল বাংলা রচনা পরে দৈনিক বর্তমান পত্রিকার রবিবাসরীয় বিভাগে ধারাবাহিক প্রকাশিত হয়েছিল।
আড়ালে আছে কালীচরণ উপন্যাসটিও ধারাবাহিকভাবে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে বার হয়। অন্য উপন্যাসগুলি বেরিয়েছিল বর্তমান পত্রিকার শারদ সংখ্যায়।
প্রসঙ্গত একটি কথা না-বললেই নয়। ভাদুড়িমশাইয়ের চরিত্রটি যে কাল্পনিক নয়, আমারই এক শ্রদ্ধেয় বন্ধুর আদলে আঁকা, এই গ্রন্থাবলির প্রথম খণ্ডের ভূমিকাতেই তা জানিয়েছি। তাঁর আরও যে-সব কীর্তিকাহিনি এখনও বাকি রইল, সেগুলি এই গ্রন্থাবলির তৃতীয় খণ্ডে যাবে।
প্রকাশককে ধন্যবাদ, যথাসাধ্য যত্ন নিয়ে তিনি ভাদুড়ি-সমগ্রর এই খণ্ডগুলি বার করে যাচ্ছেন।
নীরেন্দ্রনাথ চক্রবর্তী




নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গোয়েন্দা উপন্যাস আবার পড়তে পাবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। একটাই অনুরোধ – লেখাগুলিতে বেশ কিছু বানান ভুল আছে, সেগুলি ঠিক করে নিলে সর্বাঙ্গ সুন্দর হবে। শুভেচ্ছান্তে – সোমনাথ রায়।