বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)
বর্ষার কবি
বিশ্বকবি শ্রীরবীন্দ্রনাথ ঠাকুরের করকমলে
“বর্ষায়” বইখানি উৎসর্গ করিলাম
-শ্রদ্ধানত গ্রন্থকার।
‘বর্ষায়’ বইখানিতে আমার অধুনা প্রকাশিত কয়েকখানি গল্প সন্নিবেশিত হইল। ‘ল্যান্সডাউন ও বিপিন পাল’ গল্পটির সম্বন্ধে দুটি কথা বলিয়া দিলে ভালো হয়।
ভাদ্র ১৩৪৫-এর ‘প্রবাসী’র বিবিধ প্রবন্ধে লেখা হয় যে দক্ষিণ কলিকাতার ল্যান্সডাউন রোড বাড়াইয়া কংগ্রেসী কর্পোরেশন বর্ধিত অংশের নাম “বিপিন পাল রোড” রাখিতে চাহিলে একটা তুমুল কলরব ওঠে। ল্যান্সডাউনদের ভক্ত এখনো যে বিপুল বিক্রমে বাঁচিয়া আছে এটা বিশ্বাস করা শক্ত। এই উগ্র ভক্তদের দেবতা তাহাদের কি চক্ষে দেখেন গল্পটিতে তাহাই দেখাইবার চেষ্টা করিয়াছি। চরিত্রগুলি সব কাল্পনিক।
বঙ্গবাসী কলেজের অধ্যাপক শ্রদ্ধেয় শ্রীবুদ্ধদেব ভট্টাচার্য গল্পগুলির প্রুফ দেখিয়া দিয়াছেন। তাঁহার এ অপরিশোধ্য ঋণের কথা স্বীকার করিয়া রাখিলাম।
গ্রন্থকার
দ্বারবঙ্গ
কার্তিকী পূর্ণিমা, ১৩৪৭






Please upload রক্তপলাশ by শাশ্বত ধর
Please upload রুধিরজাতিকা written by মৃঙ্গাঙ্ক চক্রবর্তী