• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

লাইব্রেরি » পৌলোমী সেনগুপ্ত » পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন
লেখক: পৌলোমী সেনগুপ্তবইয়ের ধরন: গল্পগ্রন্থ / গল্পের বই

পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন

সম্পাদনা – পৌলোমী সেনগুপ্ত
প্রথম সংস্করণ: সেপ্টেম্বর ২০০৫
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: সুব্রত গঙ্গোপাধ্যায়

.

ভূমিকা

বিহারের যে-ছোট্ট শহরটিতে আমি বড় হয়েছি, সেখানে পুজোর ছুটির চল ছিল না। পুজোর চার দিন বা মেরেকেটে লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি পেতাম আমরা। পূজাবার্ষিকী আনন্দমেলা, ঠিক এখনকার মতোই, হাতে পৌঁছে যেত পুজোর কিছুটা আগে। সেই দিনটা আমার জীবনে ছিল পুজোর আদত উৎসবের থেকেও অনেক বড় উৎসব। মনে আছে, বাবার সঙ্গে চুক্তি ছিল আমার। পুজোর আনন্দমেলা হাতে এলে দু’দিন কামাই করব, স্কুলে যাব না। আনন্দমেলা পড়ব। সে দু’টি দিন প্রধানত, আর তার সঙ্গে পরে আরও হাজার-হাজার দিন, আমার স্বপ্ন দেখার দিন ছিল। বালিশের উপর উপুড় হয়ে বা পড়ার বইয়ের ফাঁকে লুকিয়ে (মোটেই সহজ কাজ নয়, সঠিকও নয়) আনন্দমেলা পড়তাম আর কল্পনার রাজ্যে ঢুকে যেতাম। পড়াশোনা মাথায় উঠত। কল্পনার রাজ্যে ঢুকে পড়ার জন্য আনন্দমেলার চেয়ে বড় পাসপোর্ট এ-জীবনে আমার হাতে আসেনি। সেই আমি এখন আনন্দমেলার সম্পাদকীয় দফতরে কাজ করি। তবে আজও, এতদিন কেটে যাওয়ার পর, আনন্দমেলা পূজাবার্ষিকীর লেখা সম্পাদনা করতে মন চায় না আমার। তাতে যে আগেই পড়া হয়ে যায় লেখাগুলো! করতে হয়, তবে মন খারাপ করে করি। ইচ্ছে করে, সেই আগেকার মতো নতুন কাগজের গন্ধ বুকে টেনে আধশোয়া হয়ে পড়ি মোটাসোটা পূজাবার্ষিকী আনন্দমেলা। ভেসে আসুক শিউলির গন্ধ, দূরে ঢাক বাজুক, রোদের রং ক্রমশ সোনালি হোক। চোখের সামনে ঘুরে বেড়াক প্রিয় চরিত্রগুলো, ফের হাতে আসুক কল্পনারাজ্যের পাসপোর্ট।

শিশু-কিশোরদের হাতে সেই স্বপ্নের রাজ্যে ঢোকার ছাড়পত্র ধরিয়ে দেওয়ার জন্যই এই বই। প্রথম আনন্দমেলা পূজাবার্ষিকী প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৭৮ সনে, অর্থাৎ ইংরেজি ১৯৭১-এ। সেই বছর থেকে শুরু করে ইংরেজি ২০০০ সাল (বাংলা ১৪০৭) পর্যন্ত ৩০ বছরের পূজাবার্ষিকী ঘেঁটে নামী লেখকদের লেখা মনমাতানো গল্প নিয়ে হাজির এই গল্পসংকলন। মোট ৫০টি গল্প স্থান পেয়েছে এই সংকলনে। সেই ১৩৭৮ বঙ্গাব্দে, মানে প্রথম বছরে, প্রকাশিত হয়েছিল নরেন্দ্রনাথ মিত্রের ‘কুমির’। সবশেষ বছরে (১৪০৭ বঙ্গাব্দে) প্রকাশিত হয়েছিল সুকান্ত চট্টোপাধ্যায়ের ‘ইন্দ্রনাথ সামন্তের বাড়ি’। এর মধ্যেকার বছরগুলিতেও প্রকাশিত হয়েছে অনেক মন ভাল করে দেওয়া গল্প। লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্যের মতো বিখ্যাত লেখকরা। যাঁদের নাম করলাম, তাঁরা ছাড়াও আরও অনেক স্বনামধন্য লেখকের কলমের ছোঁয়ায় পূজাবার্ষিকী আনন্দমেলার সংখ্যাগুলি সেজে উঠেছে। সকলের লেখা গল্প এই স্বল্পপরিসরের সংকলনে রাখা গেল না।

বর্তমানে বাংলা ভাষা ও সাহিত্যের প্রসার ও পরিধি নিয়ে দুশ্চিন্তা অনেক মহলেই। কিন্তু আনন্দমেলার পাঠকরা বাংলা ভাষার ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে। বাংলা শিশু ও কিশোরসাহিত্যের অসাধারণ ঐতিহ্যের সঙ্গে আরও ভালভাবে ছোটদের পরিচয় করিয়ে দিয়ে, তাদের প্রাণে বাংলার প্রতি ভালবাসা আরও জোরদার করে তুলতে পারলে আমাদের খুশির শেষ থাকবে না। গল্পগুলির প্রথম প্রকাশের চেহারা অক্ষুন্ন রাখার জন্য মূল অলংকরণও ব্যবহার করা হল। এত বড় কাজে ভুলত্রুটি থাকতে পারে, তার জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের জন্য এই বই, বাংলার সেই শিশু-কিশোররা এর মাধ্যমে আনন্দ পাক, কল্পনা করুক, মাতৃভাষার মধুরস আস্বাদ করুক, এই আমাদের আশা।

ছোট বন্ধুরা, এই নাও, তোমাদের হাতে আমরা স্বপ্ন তুলে দিলাম।

পৌলোমী সেনগুপ্ত

Book Content

প্রোফেসর হিজিবিজ্‌বিজ্ – সত্যজিৎ রায়
বাহাদুর – আশাপূর্ণা দেবী
কুমির – নরেন্দ্রনাথ মিত্র
ননীদা – মতি নন্দী
হর্ষবর্ধনের ভাগনে ভাগ্য – শিবরাম চক্রবর্তী
কর্ভাস – সত্যজিৎ রায়
বেণী লস্করের মুণ্ডু – সুনীল গঙ্গোপাধ্যায়
টুম্পুর গল্প – সুকুমার দে সরকার
বারীন ভৌমিকের ব্যারাম – সত্যজিৎ রায়
বীর হওয়ার বিড়ম্বনা – শিবরাম চক্রবর্তী
নন্দগুপি – লীলা মজুমদার
পালোয়ান ভূত – মনোজ বসু
হিসাব – হরিনারায়ণ চট্টোপাধ্যায়
গান – প্রেমেন্দ্র মিত্র
জ্যান্ত খেলনা – সুনীল গঙ্গোপাধ্যায়
মুড়ি – শক্তি চট্টোপাধ্যায়
কর্নেল মিত্র – বিমল মিত্র
গুল-ই ঘনাদা – প্রেমেন্দ্র মিত্র
ভয়ঙ্কর মুখোশ – নীহাররঞ্জন গুপ্ত
দিনে ডাকাতি – সুনীল গঙ্গোপাধ্যায়
গন্ধটা খুব সন্দেহজনক – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
মেজকর্তার খেরোখাতা – প্রেমেন্দ্র মিত্র
গোয়েন্দা বরদাচরণ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সাধু কালাচাঁদের ফলাও কারবার – শ্যামল গঙ্গোপাধ্যায়
একটি ভুতুড়ে ঘড়ি – বিমল কর
বুনো হাতির বন্ধুত্ব – সমরেশ বসু
গোয়ায় গোগোলের প্রথম কীর্তি – সমরেশ বসু
ইঁদারায় গণ্ডগোল – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
চোর সাধু – সঞ্জীব চট্টোপাধ্যায়
টোরি জঙ্গলের ভক্ত-বাঘ – সুবোধ ঘোষ
জোনাকি-ভূতের বাড়ি – সমরেশ বসু
বনবিড়াল – বিমল কর
ভয় ও ভূত – সুকুমার সেন
সুপারমেন – সমরেশ মজুমদার
রাত যখন বারোটা – অশোক বসু
প্রেতাত্মার উপত্যকা – ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
আলুর চপ – বরেন গঙ্গোপাধ্যায়
হাবুলমামার ভূতের ব্যবসা এবং… – দুলেন্দ্র ভৌমিক
অশোকের কাণ্ড – হর্ষ দত্ত
হারাধন – দুলেন্দ্র ভৌমিক
হয়তো এইরকমই – আশাপূর্ণা দেবী
মহারাজা তারিণীখুড়ো – সত্যজিৎ রায়
খুড়ো-ভাইপো – বাণী বসু
সহযাত্রী – সত্যজিৎ রায়
দারিৎসু – সুচিত্রা ভট্টাচার্য
চার বুড়োর আড্ডা – আশাপূর্ণা দেবী
রামপলের অন্তর্ধান রহস্য – রূপক সাহা
দেয়ালা – অবনীন্দ্রনাথ ঠাকুর
শুভ জন্মদিন – জয় গোস্বামী
ইন্দ্রনাথ সামন্তের বাড়ি – সুকান্ত চট্টোপাধ্যায়
আনন্দমেলা গল্পসংকলন

আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

আনন্দমেলা হাসির গল্পসংকলন

আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

আনন্দমেলা রহস্য গল্পসংকলন

আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

Reader Interactions

Comments

  1. মৈত্রেয়ী

    July 29, 2025 at 8:40 pm

    ক্ষমা চাইছি, আমার সীমিত জ্ঞান বুদ্ধি নিয়ে যেটুকু জানি, তাতে শরদিন্দু বাবু র প্রয়াণ ঘটে ঊনিশ্শো সত্তর সালে। তাহলে তিনি কী দেহরক্ষার পূর্বৈই আনন্দমেলা পত্রিকা র দফতরে প্রথম পূজাবার্ষিকী র লেখা আগাম ছেপে পাঠিয়েছিলেন? নমস্কার ।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.