• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

লাইব্রেরি » পৌলোমী সেনগুপ্ত » আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
আনন্দমেলা হাসির গল্পসংকলন
লেখক: পৌলোমী সেনগুপ্তবইয়ের ধরন: গল্পগ্রন্থ / গল্পের বই, পত্রিকা

আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

আনন্দমেলা হাসির গল্পসংকলন
সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
প্রথম সংস্করণ: এপ্রিল ২০১৫
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: দেবাশীষ দেব

.

ভূমিকা

এবারের আনন্দমেলা গল্পসংকলন এমন একটি বিষয় নিয়ে যা এখনকার দিনে ক্রমশই কমে আসছে। হাসি ও মজা। এই গল্পসংকলন যদি সেই অভাব পূর্ণ করতে পারে, তা হলেই আমাদের সবচেয়ে বেশি আনন্দ। কেননা, হাস্যরসই নাকি মানুষের দেহের বিভিন্ন রসের ভারসাম্য বজায় রাখে। এই ধারণাটি প্রাচীন গ্রিকদের। গ্রিকরা ‘হিউমরাল মেডিসিন’ ব্যবহার করতেন, যা ‘হিউমার’ বা দেহরসের সামঞ্জস্য বজায় রেখে মানুষের স্বাস্থ্য ও সতেজতা ঠিক রাখায় সাহায্য করত। এর থেকেই ইংরেজি humour শব্দটি এসেছে, যা বর্তমানে ‘হাস্যরস’ বোঝাতে ব্যবহার করা হয়। আমাদের দেশেও অবশ্য ভরতের নাট্যশাস্ত্রে বর্ণিত ন’টি রসের একটি হল হাস্য। হাস্যরসের অধিষ্ঠাতা দেবতা হলেন গণেশ আর এই রসের রং সাদা।

অর্থাৎ হাসির মতো নির্মল বস্তু আর হয় না। হাসি মিলিয়ে দিতে পারে শত্রুদের, ভুলিয়ে দিতে পারে মনের কষ্ট, বন্ধুদের আরও বেশি বন্ধু করে তুলতে পারে, সৃষ্টি করতে পারে এক টুকরো ছোট্ট স্বর্গ। আর আনন্দমেলার হাসি মানেই শৈশবের বাঁধনখোলা হাসি। বড় হয়ে যখন প্রাণখোলা হাসির অভাব বোধ হয়, তখন এই আনন্দমেলার হাসিমজাই পারে টেনশন থেকে বের করে আনতে। তাই এই সংকলনে শুরু থেকে এখনকার দিন পর্যন্ত আনন্দমেলায় প্রকাশিত কয়েকটি হাসির গল্প ধরে রাখার প্রয়াস। স্বীকার করে নিতেই হবে, হয়তো এগুলোর মতোই ভাল কিছু গল্প বাদ পড়ে গেল! সবক’টি গল্পকে তো জায়গা দিতে পারলাম না আমরা। একটি সংকলনে তা সম্ভবও নয়। গল্পগুলোর সঙ্গে আনন্দমেলায় প্রকাশিত মূল অলংকরণই ব্যবহার করা হল, যাতে স্মৃতিও একটু হেসে নিতে পারে। বাকি শুধু পড়তে শুরু করা আর হাহা হাহা হাহা… আজকালের ভাষায় বলতে হয়… ROFL

পৌলোমী সেনগুপ্ত

Book Content

বিষে বিষক্ষয় – আশাপূর্ণা দেবী
আটচল্লিশ – অরবিন্দ গুহ
ডোডো তাতাই পালা কাহিনি – তারাপদ রায়
কৈলাসে চা পান – আশাপূর্ণা দেবী
চোরে ডাকাতে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সাধু কালাচাঁদের নতুন কাজ – শ্যামল গঙ্গোপাধ্যায়
ইলশেঘাই – লীলা মজুমদার
শরচ্চন্দ্রের সন্ধিভেদ! – শিবরাম চক্রবর্তী
ঝুনুমাসির বিড়াল – সুনীল গঙ্গোপাধ্যায়
বিধু দারোগা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সাধু কালাচাঁদের পালাকীর্তন – শ্যামল গঙ্গোপাধ্যায়
কে ফার্স্ট? – আশাপূর্ণা দেবী
ফ্ল্যাট রেস – জরাসন্ধ
চিত্তশুদ্ধি আশ্রম – বিমল কর
টেনাগড়ে টেনশান – বুদ্ধদেব গুহ
হাতি-চোর – সুনীল গঙ্গোপাধ্যায়
ছোটমাসির মেয়েরা – সুনীল গঙ্গোপাধ্যায়
মোটরবাইক, ষাঁড় ও লাকি – সঞ্জীব চট্টোপাধ্যায়
ব্যাঙাচিদের লেজ – তারাপদ রায়
বাজারদর – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
তেঁতুলমামার জগৎ – হিমানীশ গোস্বামী
রাজার মন ভাল নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গজেনকাকার মাছ-ধরা – বিমল কর
দাদুর ইঁদুর – সঞ্জীব চট্টোপাধ্যায়
সাত নম্বর – সঞ্জীব চট্টোপাধ্যায়
মেজদার সার্কাস – চিত্তরঞ্জন সেনগুপ্ত
চোর – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
কুস্তির প্যাঁচ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
দুঃখহরা বড়ির শিশি – লীলা মজুমদার
পিলকিন’স ইলেভেন – বিমল কর
রাত যখন বারোটা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ভুনিকাকার চৌরশতম – বিমল কর
গ্রামের নাম জাঁকপুর – আশাপূর্ণা দেবী
নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে – আশাপূর্ণা দেবী
বাঘের দুধ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
গগনবাবুর গাড়ি – দুলেন্দ্র ভৌমিক
গাবু – দুলেন্দ্র ভৌমিক
কুরুক্ষেত্র – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
কাক্কাবোক্কার ভুতুড়ে কাণ্ড – শৈলেন ঘোষ
হরিমতির বাগান – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বড়দার বেড়াল – সঞ্জীব চট্টোপাধ্যায়
মহাকর্ম – সমরেশ মজুমদার
পায়রাডাঙায় রাতে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
মামার বিশ্বকাপ দর্শন – দুলেন্দ্র ভৌমিক
গটমটে সাহেব বটে – শৈলেন ঘোষ
রাঘব বোয়াল – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
স্কন্ধকুমার এবং অর্ধচন্দ্র – তারাপদ রায়
পাগল হইবার সহজপাঠ – দুলেন্দ্র ভৌমিক
বিপিনবিহারীর বিপদ – সুচিত্রা ভট্টাচার্য
সাদা রঙের পাঞ্জাবি – অনির্বাণ বসু
1 of 2
আনন্দমেলা রহস্য গল্পসংকলন

আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন

পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

আনন্দমেলা গল্পসংকলন

আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

Reader Interactions

Comments

  1. Cormoran

    August 8, 2025 at 12:04 pm

    এই বইয়ের লিংক গুলো তো ডিজেবলড হয়ে আছে। একটু দেখবেন দয়া করে?
    ধন্যবাদ।

    Reply
    • বাংলা লাইব্রেরি

      August 8, 2025 at 2:01 pm

      লিঙ্ক খুলে দেয়া হয়েছে। ধন্যবাদ। কিছু বই লেখক/প্রকাশকের আপত্তির কারণে পাবলিক করা নেই। আবার কিছু বলি যেমন অ্যাডাল্ট ক্যাটাগরির, ইচ্ছে করেই হাইড করে রাখা। পড়লে চাইলে রেজিস্ট্রেশন/লগইন করে পড়তে পারবেন। সবটাই ফ্রি।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.