• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

লাইব্রেরি » পৌলোমী সেনগুপ্ত » আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
আনন্দমেলা গল্পসংকলন
লেখক: পৌলোমী সেনগুপ্তবইয়ের ধরন: গল্পগ্রন্থ / গল্পের বই

আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত
প্রথম সংস্করণ: জানুয়ারি ২০০৬
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: সমীর সরকার

.

ভূমিকা

‘আনন্দমেলা’ নামটির সঙ্গে বাঙালির শৈশব পরতে-পরতে মিশে রয়েছে। সকালের ব্যস্ততায়, দুপুরের গা-ছমছমে নির্জনতায়, বিকেলের খেলার মাঠে, রাতে অঙ্ক খাতার আড়ালে…গত ৩১ বছর ধরে আনন্দমেলা আমাদের ছোটবেলার অস্তিত্বের সঙ্গী। শুধু ছোটবেলাই বা বলি কেন, বড় হলেও নিস্তার নেই আনন্দমেলার নস্টালজিয়া থেকে। তাই যখন জানতে পারি, আনন্দমেলা অনেকেরই সারা জীবনের অভ্যাস, তখন অবাক হই না। রোজকার জীবন থেকে মনের গাড়িতে পালিয়ে বেড়ানোর সঙ্গী যেমন হতে পারে আনন্দমেলা, তেমনই বাস্তবকে সঠিক আলোয় বুঝতে পারার পথও দেখাতে পারে।

এত বছর ধরে আনন্দমেলা গড়ে ওঠার সেরা উপাদান, সবচেয়ে নির্ভরযোগ্য মশলাটি কী? অবশ্যই গল্প। প্রতি মাসে প্রকাশিত হওয়া আনন্দমেলার সাধারণ সংখ্যায় বেরিয়েছে কত যে অবাক করা গল্প ! বিখ্যাত বা স্বল্পখ্যাত কত যে লেখকের মধুর কলমের জাদুতে বাংলার শিশু-কিশোররা পেয়েছে অজানা রত্নের সন্ধান ! তিরিশ বছর পার হয়ে আসা এই দারুণ জনপ্রিয় পত্রিকার প্রথম ২৬ বছরে সাধারণ সংখ্যায় প্রকাশিত গল্পগুলোর মধ্যে থেকে ৫০টি গল্প নিয়ে আত্মপ্রকাশ করছে এই আনন্দমেলা গল্পসংকলন। আনন্দমেলার সাধারণ সংখ্যা প্রথম বেরোয় ১৯৭৫ সালের এপ্রিল মাসে। এই সংকলনে অন্তর্ভুক্ত প্রথম গল্প প্রেমেন্দ্র মিত্রের ‘ভারত যুদ্ধে পিঁপড়ে’ অবশ্য ওই বছর জুন মাসে বেরিয়েছিল। সংকলনের শেষ গল্প ২০০০ সালের আগস্ট মাসের একটি সংখ্যায় প্রকাশিত তিলোত্তমা মজুমদারের ‘বন্ধু’।

এতদিন ধরে তিলতিল করে গড়ে ওঠা গল্পের ভাণ্ডার থেকে মাত্র ৫০টি গল্প বাছা মোটেই সহজ কাজ নয়। মন মানতে চায় না কিছুতেই। মনে হয়, বাদ পড়ে গেল অনেক ভাল গল্প। তবু তো কোথাও দাড়ি টানতে হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে। প্রত্যেকটি গল্পের সঙ্গে আমরা প্রথম প্রকাশের সময় ব্যবহৃত মূল অলংকরণ ব্যবহার করেছি। এই বইয়ে তাই বেশ কয়েকজন স্বনামধন্য চিত্রকরের কলম-তুলির আঁচড়ও প্রকাশ পেয়েছে।

আনন্দমেলা গল্পসংকলন গ্রন্থটি যদি বাঙালি শিশু-কিশোর এবং অন্য সব বয়সের পাঠককে খুশি করতে পারে, তা হলেই এ প্রয়াস সার্থক হবে।

পৌলোমী সেনগুপ্ত

Book Content

ভারত যুদ্ধে পিঁপড়ে – প্রেমেন্দ্র মিত্র
বিড়ালের চোখ – নীহাররঞ্জন গুপ্ত
শরচ্চন্দ্রের সন্ধিভেদ – শিবরাম চক্রবর্তী
ঝুনুমাসির বিড়াল – সুনীল গঙ্গোপাধ্যায়
বিধু দারোগা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
সাধু কালাচাঁদের পালাকীর্তন – শ্যামল গঙ্গোপাধ্যায়
‘তেনা-রা’ – প্রেমেন্দ্র মিত্র
লালটেম – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
অশরীরী – লীলা মজুমদার
রাজপুত্তুরের অসুখ – সুনীল গঙ্গোপাধ্যায়
ভূতেরা বড় মিথ্যুক – প্রেমেন্দ্র মিত্র
রুকু আর সুকু – সঞ্জীব চট্টোপাধ্যায়
রাত তখন এগারোটা – বিমল মিত্র
ম্যাজিশিয়ান – বিমল কর
ঘণ্টাকর্ণের কান গেল – মনোজ বসু
খুনি – সমরেশ মজুমদার
বনকুঠির রহস্য – হরিনারায়ণ চট্টোপাধ্যায়
একদম রূপকথা – সুনীল গঙ্গোপাধ্যায়
তারিণীখুড়ো ও ডুমনিগড়ের মানুষখেকো – সত্যজিৎ রায়
অম্বর সেন অন্তর্ধান রহস্য – সত্যজিৎ রায়
দেবতার ভর – সুকুমার সেন
মজারুমামা – আশাপূর্ণা দেবী
দুঃখহরা বড়ির শিশি – লীলা মজুমদার
গঙ্গারামের কপাল – সত্যজিৎ রায়
গোরক্ষনাথবাবুর নোটবুক – সমরেশ বসু
ভুনিকাকার চৌরশতম্‌ – বিমল কর
অনুকূল – সত্যজিৎ রায়
ক্যাপ্টেন – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তুরুপের তাস চুরি – প্রেমেন্দ্র মিত্র
নিখোঁজ নিরুদ্দেশ হতে গেলে – আশাপূর্ণা দেবী
রুপোর গাছ – বাণী বসু
বনঝাউয়ার রহস্য – ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য
জ্বরের ঘোরে শোনা – সমরেশ বসু
একটি লাল লঙ্কা – সুনীল গঙ্গোপাধ্যায়
টিকটিকি অতীন্দ্রিয় শক্তি ও বেদান্ত বর্ধন -আশাপূর্ণা দেবী
নদুস্কোপ – রূপক সাহা
আতাপুরের দৈত্য – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
নিখোঁজ চারু – অতীন বন্দ্যোপাধ্যায়
গাবু – দুলেন্দ্র ভৌমিক
কপালের নাম গোপাল – আশাপূর্ণা দেবী
শিমুলতলার মাধবী লজ – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
কানকাটা বাঘ – শৈলেন ঘোষ
হিংসুটে – অতীন বন্দ্যোপাধ্যায়
হরিণ-শিকারির বাড়ি – হর্ষ দত্ত
অর্জুন হতভম্ব – সমরেশ মজুমদার
কেউ কি এসেছিলেন – বিমল কর
হরিমতির বাগান – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
মজাদার এক ফুটবল ম্যাচ আর দানাপুরি – বিমল কর
চারুহাসিনীর দেওয়াল-সিন্দুক – সুচিত্রা ভট্টাচার্য
বন্ধু – তিলোত্তমা মজুমদার
পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন

পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

আনন্দমেলা হাসির গল্পসংকলন

আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

আনন্দমেলা রহস্য গল্পসংকলন

আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.