নষ্ট মেয়ের নষ্ট গদ্য – তসলিমা নাসরিন
প্রথম প্রকাশ: জুন ১৯৯৩
NASHTA MEYER NASHTA GADYA by Taslima Nasrin
.
কেতকী কুশারী ডাইসন শ্রদ্ধাস্পদেষু
.
এই গ্রন্থের নাম ‘নষ্ট মেয়ের নষ্ট গদ্য’। নিজেকে এই সমাজের চোখে নষ্ট বলতে আমি ভালবাসি। কারণ এ-কথা সত্য যে, যদি কোনও নারী নিজের দুঃখ-দৈন্য-দুর্দশা মোচন করতে চায়, যদি কোনও নারী ধর্ম, সমাজ ও রাষ্ট্রের নোংরা নিয়মের বিপক্ষে রুখে দাঁড়ায়, তাকে অবনমনের সকল পদ্ধতির প্রতিবাদ করে, যদি কোনও নারী নিজের অধিকার সম্পর্কে সজাগ হয় তবে তাকে নষ্ট বলে সমাজের ভদ্রলোকেরা। নারীর শুদ্ধ হবার প্রথম শর্ত ‘নষ্ট’ হওয়া। ‘নষ্ট’ না হলে এই সমাজের নাগপাশ থেকে কোনও নারীর মুক্তি নেই।
সেই নারী সত্যিকারের সুস্থ ও মেধাবী মানুষ, লোকে যাকে ‘নষ্ট’ বলে।
তসলিমা নাসরিন



Alvee
Free pdf download
Free pdf download