• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

লাইব্রেরি » হিমাদ্রিকিশোর দাশগুপ্ত » জলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
জলঙ্গীর অন্ধকারে - হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
লেখক: হিমাদ্রিকিশোর দাশগুপ্তবইয়ের ধরন: উপন্যাস

জলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

জলঙ্গীর অন্ধকারে – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
প্রথম প্রকাশ – নভেম্বর ২০২২
প্রচ্ছদ ও অলংকরণ – কৃষ্ণেন্দু মণ্ডল

JALANGIR ANDHAKARE
A Dark Fantasy Novel by Himadrikishore Dasgupta

.

মালবিকা দাশ বাগচী
বাসব বাগচী
আমার দিদি-জামাইবাবুকে

.

ভূমিকা

জলঙ্গীর অন্ধকারে৷ এ উপন্যাসের প্রধান বিষয় হল ভয় বা ভয়াল রস, যার পটভূমি হল কলকাতা থেকে অনেক দূরে নদীয়া জেলার শেষ প্রান্তে জলঙ্গী নদীর তীরে শ্মশান সংলগ্ন এক আশ্রম—তমসাময় শাস্ত্রীর অনাথ আশ্রম৷

কলকাতা থেকে তিন যুবক-যুবতী, মল্লার, সোহম আর চূর্ণী গিয়ে উপস্থিত হয় সেই আশ্রমে, যেখানে একদল অনাথ শিশু আর তাঁর বামন অনুচর নিয়ে বাস করেন ভূতপূর্ব তন্ত্রসাধক তমসাময়৷ ছিমছাম সাজানো, পাখপাখালির ডাকে মুখরিত তমসাময়ের ‘নবজীবন আশ্রম’৷

কিন্তু সূর্যাস্তের পর যখন ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করে, গাঢ় কুয়াশার আবরণে মিলে মিশে এক হয়ে যায় জলঙ্গী নদী, তার পাড়ের গ্রাম শ্মশান আর আশ্রম, তখন কি সবার অলক্ষ্যে কোনও অপার্থিব ঘটনা ঘটে চলে এই আশ্রমে? নিজেদের অজান্তেই তারা ক্রমশ জড়িয়ে পড়তে থাকে কোনও অদ্ভুত অবিশ্বাস্য ঘটনার সঙ্গে? এর অভিঘাত তিন বন্ধুর পিছু ধাওয়া করে ছুটে আসে জলঙ্গীর পাড় থেকে কলকাতা শহর পর্যন্ত৷

একটু একটু করে এ কাহিনিতে ভয় জমতে জমতে তা এক সময় গ্রাস করে নেয় আমাদের চারপাশের সব কিছুকে৷ ধীর লক্ষ্যে, নিঃশব্দে সে আসে, তারপর চূর্ণী, সোহম আর মল্লারের মতো সত্তাকেও আচ্ছন্ন করে ফেলে সেই প্রবল অপার্থিব ভয়! কিন্তু কী সেই ভয়? তারই কথা ছড়িয়ে আছে এ বইয়ের পাতায় পাতায়৷

জলঙ্গীর অন্ধকারে উপন্যাসটি কুড়িটি কিস্তিতে প্রকাশিত হয়েছিল ‘সাপ্তাহিক বর্তমান’ পত্রিকাতে৷ এ উপন্যাসটি যখন লিখতাম, তখন প্রায়শই একজনের কথা মনে হতো আমার৷ তিনি প্রয়াত সাহিত্যিক অনীশ দেব৷ বাংলা সাহিত্যে যাঁকে এই ঘরানার লেখার ভগীরথ বললেও অত্যুক্তি হয় না৷ যাঁর সঙ্গে কথা বলে, লেখা পড়ে এই ভয়াল রসের সাহিত্য রচনা সম্পর্কে অনেক কিছু শিখেছি৷ এ উপন্যাসের মাধ্যমে আমি তাঁর প্রতিও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম৷

জলঙ্গীর অন্ধকারে উপন্যাসটি ধারাবাহিক প্রকাশিত হবার সময় থেকেই পাঠক-পাঠিকাদের মধ্যে প্রবল দাবি উঠেছিল উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশ করার৷ আর সেই ভালোবাসার দাবি পূরণের জন্য এগিয়ে এসেছেন ‘পত্রভারতী৷’ তাঁরাই আমার অধিকাংশ বইয়ের প্রকাশক৷ তাঁদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই৷

আসুন তবে, এ বইয়ের পাতা খুলে আমরাও হারিয়ে যাই ভয়াল, রহস্যময়, কুয়াশাবৃত জলঙ্গীর অন্ধকারে৷

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
সেপ্টেম্বর ২০২২
কলকাতা

Book Content

জলঙ্গীর অন্ধকারে – ১
জলঙ্গীর অন্ধকারে – ২
জলঙ্গীর অন্ধকারে – ৩
জলঙ্গীর অন্ধকারে – ৪
জলঙ্গীর অন্ধকারে – ৫
জলঙ্গীর অন্ধকারে – ৬
জলঙ্গীর অন্ধকারে – ৭
জলঙ্গীর অন্ধকারে – ৮
জলঙ্গীর অন্ধকারে – ৯
জলঙ্গীর অন্ধকারে – ১০
জলঙ্গীর অন্ধকারে – ১১
জলঙ্গীর অন্ধকারে – ১২
জলঙ্গীর অন্ধকারে – ১৩
জলঙ্গীর অন্ধকারে – ১৪
অন্ধকার যখন নামল হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

অন্ধকার যখন নামল – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

লাল রক্ত কালো গোলাপ

লাল রক্ত কালো গোলাপ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

আঁধার রাতের বন্ধু হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

আঁধার রাতের বন্ধু – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

রানি হাটশেপসুটের মমি

রানি হাটশেপসুটের মমি – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

Reader Interactions

Comments

  1. Somenath Mukherjee

    October 16, 2025 at 12:29 am

    গতকালই বইটি দেবার অনুরোধ রেখেছিলাম। আজই পেয়ে যাব ভাবিনি! অসংখ্য ধন্যবাদ আপনাদের

    Reply
  2. Nibedita

    October 16, 2025 at 12:32 pm

    I don’t have the access to the contents

    Reply
    • বাংলা লাইব্রেরি

      October 16, 2025 at 1:35 pm

      Please Login.

      Reply
      • sudiptasarkar

        October 20, 2025 at 3:25 am

        Don’t have access after login.

        Reply
        • Joy

          January 29, 2026 at 1:38 pm

          Please upload sada biral by himadri kishore dasgupta

          Reply
  3. Dolly Roy

    October 20, 2025 at 8:21 am

    Please indranil sanayal er gorbhogriho r sobuj soroni ei duto boi upload korben.
    Tahole khub bhalo hoy.

    Reply
  4. Aporbo

    October 31, 2025 at 9:51 am

    সূচী –

    কূর্মদেবতার কামড়
    মালয় বনের আতঙ্ক
    ডাকাউ ক্যাম্পের বন্দি
    ঈগলের পালকে রক্তের দাগ
    কালোটিয়ার দ্বীপে
    Adventure Samagra 3 ta please ( Himadri kishore Dasgupta)

    Reply
  5. Joy

    February 26, 2026 at 12:08 pm

    Please upload himadri kishore dasgupta sir ovisopto nayok book

    Reply
  6. Akash

    April 8, 2026 at 1:28 pm

    Pls upload himadri kishore dasgupta sihoron series’

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.