• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খুঁজে খুঁজে খুন – ইন্দ্রনীল সান্যাল

লাইব্রেরি » ইন্দ্রনীল সান্যাল » খুঁজে খুঁজে খুন – ইন্দ্রনীল সান্যাল
খুঁজে খুঁজে খুন ইন্দ্রনীল সান্যাল
লেখক: ইন্দ্রনীল সান্যালবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

খুঁজে খুঁজে খুন – ইন্দ্রনীল সান্যাল

প্রথমার পরের দশ
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০২৪

.

গৌতম চ্যাটার্জি
সুহৃদপ্রতিমেষু

.

রইল না আর কেউ!

হারাধনের দশটি ছেলে
ঘোরে পাড়াময়,
একটি কোথা হারিয়ে গেল
রইল বাকি নয়।

হারাধনের নয়টি ছেলে
কাটতে গেল কাঠ,
একটি কেটে দু’খান হল
রইল বাকি আট।

হারাধনের আটটি ছেলে
বসলো খেতে ভাত,
একটির পেট ফেটে গেল
রইল বাকি সাত।

হারাধনের সাতটি ছেলে
গেল জলাশয়,
একটি সেথা ডুবে ম’ল
রইল বাকি ছয়।

হারাধনের ছয়টি ছেলে
চ’ড়তে গেল গাছ,
একটি ম’ল পিছলে পড়ে
রইল বাকি পাঁচ।

হারাধনের পাঁচটি ছেলে
গেল বনের ধার,
একটি গেল বাঘের পেটে
রইল বাকি চার।

হারাধনের চারটি ছেলে
নাচে ধিন ধিন,
একটি ম’ল আছাড় খেয়ে
রইল বাকি তিন।

হারাধনের তিনটি ছেলে
ধরতে গেল রুই,
একটি খেলো বোয়াল মাছে
রইল বাকি দুই।

হারাধনের দুইটি ছেলে
মারতে গেল ভেক,
একটি ম’ল সাপের বিষে
রইল বাকি এক।

হারাধনের একটি ছেলে
কাঁদে ভেউ ভেউ,
মনের দুঃখে বনে গেল
রইল না আর কেউ।

বাঙালি শিশুদের সংখ্যা শেখানোর জন্যে ‘হারাধনের দশটি ছেলে’ ছড়াটি লিখেছিলেন যোগীন্দ্রনাথ সরকার। চিকিৎসক নীলরতন সরকার যে তাঁর দাদা, এটা জেনে বিস্মিত হয়েছিলাম। কারণ দাদার নামাঙ্কিত নীলরতন সরকার মেডিকেল কলেজেই আমি পড়াশুনো করেছি।

ছোটবেলায় ছড়াটি আওড়ানোর সময় কোনওদিন খেয়াল করিনি যে এর মধ্যে লুকিয়ে আছে অসহ্য ভায়োলেন্স! হারাধন নামের মানুষটির কথা ভাবলে খারাপই লাগে। কারণ তাঁর ছেলেরা একের পর এক অদ্ভুতভাবে মারা যাচ্ছে। কী করে সহ্য করছেন সেই বাবা?

 অন্য একটি ইন্টারেস্টিং ব্যাপার হল, হারাধনের কোনও মেয়ে নেই। দশটিই পুত্র। ছোটবেলায় পড়া রূপকথা বা ছড়ার মধ্যে কী ভাবে যে পুরুষতান্ত্রিকতা আর হিংসা লুকিয়ে থাকে, তা বড়বেলায় নতুন করে পাঠ না করলে বোঝা যায় না।

এই কাহিনিগুলির প্রোটাগনিস্ট প্রথমা লাহিড়ী ভারত সরকারের মহিলা গুপ্তঘাতক। ‘হারাধনের দশটি ছেলে’ নামক শিশুতোষ ছড়ার মোড়কে দশটি জিও পলিটিকাল থ্রিলার লিখে বাংলা থ্রিলার বা গোয়েন্দা কাহিনির ঘরানায় পুরুষ গোয়েন্দার আধিপত্য আমি সচেতনভাবে ভাঙতে চেয়েছি।

পেরেছি, কি না পাঠিকা-পাঠক বলবেন।

ইন্দ্রনীল সান্যাল
ডিসেম্বর ২০২৩
বালি। হাওড়া

Book Content

রইল বাকি নয় এখন
রইল বাকি আট
রইল বাকি সাত
রইল বাকি ছয়
রইল বাকি পাঁচ
রইল বাকি চার
রইল বাকি তিন
রইল বাকি দুই
রইল বাকি এক
রইল না আর কেউ
অপারেশন ওয়ারিস্তান - ইন্দ্রনীল সান্যাল

অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

সবুজ সরণি - ইন্দ্রনীল সান্যাল

সবুজ সরণি – ইন্দ্রনীল সান্যাল

দীর্ঘ ঊ টি আছেন ঝুলে – ইন্দ্রনীল সান্যাল

তবু অনন্ত জাগে - ইন্দ্রনীল সান্যাল

তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

Reader Interactions

Comments

  1. prasenjit

    October 21, 2025 at 3:41 am

    khulche na keno?

    Reply
  2. Priya Sen

    December 8, 2025 at 2:36 am

    Khulche na to Part gulo

    Reply
    • বাংলা লাইব্রেরি

      December 8, 2025 at 1:31 pm

      কিছু বই লগইন করে পড়া লাগে। এরকম হলে রেজিস্ট্রেশন করে লগইন করে নিতে পারেন।

      Reply
      • Kallol kumar Paul

        August 9, 2026 at 6:16 pm

        I am book lover

        Reply
  3. Kallol kumar Paul

    August 9, 2026 at 6:17 pm

    I love reading thriller and detective story

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.