• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আদিম আতঙ্ক – অদ্রীশ বর্ধন

লাইব্রেরি » অদ্রীশ বর্ধন » আদিম আতঙ্ক – অদ্রীশ বর্ধন
আদিম আতঙ্ক
লেখক: অদ্রীশ বর্ধনবইয়ের ধরন: থ্রিলার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার

আদিম আতঙ্ক – অদ্রীশ বর্ধন
কল্পবিজ্ঞান থ্রিলার
ফ্যানট্যাস্টিক ও কল্পবিশ্ব পাবলিকেশনস যৌথ প্রয়াস

প্রথম প্রকাশ – জানুয়ারি ২০০১

.
উৎসর্গ
ফ্যান্টাসটিকের দিনে পাশে থাকা
সুরজিৎ দে-কে

.

প্রকাশকের কথা

বাংলায় ‘কল্পবিজ্ঞান’-এর জয়যাত্রা কিন্তু অনেকদিনের। ১৯৬৩ সালে অদ্রীশ বর্ধনের আশ্চর্যের হাত ধরে শুরু যে স্বর্ণযুগের, কালের নিয়মে তা আজ হারিয়েছে বিস্মৃতির অন্তরালে। উপযুক্ত প্রকাশক ও গবেষণার অভাবে তা দ্রুত মুছে যাচ্ছে ইতিহাসের পাতা থেকে। কল্পবিশ্ব প্রকাশনীর উদ্দেশ্য শুধু নতুন লেখক প্রতিভাকে সামনে আনাই নয়, কল্পবিজ্ঞানের ঐতিহ্যকে পাঠকের সামনে তুলে ধরা। 

‘আদিম আতঙ্ক’ একটি শ্বাসরোধী কল্পবিজ্ঞান থ্রিলার। এটি আমেরিকান লেখক ডিন কুন্‌জ এর লেখা ‘ফ্যান্টমস’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। উপন্যাসটি প্রথমে ধারাবাহিক আকারে প্রকাশিত হয়েছিল শুকতারার পাতায় ১৯৯৮ সালের নভেম্বর মাস থেকে ২০০০ সালের জানুয়ারি মাস অবধি। ২০০১ সালে উপন্যাসটি প্রথম বই আকারে প্রকাশিত হয়েছিল ‘আরুণি পাবলিকেশনস’ থেকে। বাংলা কল্পবিজ্ঞানের আগ্রহী পাঠকদের জন্যে প্রায় ঊনিশ বছর পরে কল্পবিশ্ব ফ্যান্টাসটিক প্রকাশনের সঙ্গে যৌথভাবে উপন্যাসটি পুনঃপ্রকাশের দায়িত্ব নিল। বইটি প্রকাশের দায়িত্ব ও অনুমতি দেবার জন্যে অদ্রীশ বর্ধন ও তাঁর পুত্র অম্বর বর্ধনের কাছে আমরা কৃতজ্ঞ।

আশা করি, কল্পবিশ্ব ও ফ্যান্টাসটিক এর যৌথ উদ্যোগে প্রকাশিত ‘অপার্থিব সিরিজ’ এর অন্তর্গত এই কল্পবিজ্ঞান থ্রিলারটি কল্পবিজ্ঞানের ইতিহাসের পাতায় যোগ্য সমাদর পাবে।

প্রকাশক
নভেম্বর ২০১৯

.

বিশেষ কৃতজ্ঞতা
অম্বর বর্ধন, কেয়া বর্ধন, জয়া ঠাকুর, সঞ্জীব মিত্র
সুমিত বর্ধন, সুদীপ দেব, সৌরভ দে, সুপ্রিয় দাস

Book Content

আদিম আতঙ্ক – ১
আদিম আতঙ্ক – ৫
আদিম আতঙ্ক – ১০
আদিম আতঙ্ক – ১৫
আদিম আতঙ্ক – ২০
শার্লক হোমস সমগ্র ১ - অনুবাদ : অদ্রীশ বর্ধন

শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

সেরা আশ্চর্য! সেরা ফ্যানট্যাসটিক ১

সেরা আশ্চর্য! সেরা ফ্যানট্যাসটিক (প্রথম পর্ব) – সম্পাদনা : অদ্রীশ বর্ধন

অতল জলের শহর

অতল জলের শহর – অদ্রীশ বর্ধন

প্রেত-প্রেয়সী

প্রেত-প্রেয়সী – অদ্রীশ বর্ধন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑

Login
Accessing this book requires a login. Please enter your credentials below!

Continue with Google
Lost Your Password?
এভারগ্রিন বাংলা লোগো
Register
Don't have an account? Register one!
Register an Account

Continue with Google

Registration confirmation will be emailed to you.