• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাগীশ্বরী

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » বাগীশ্বরী

বাগীশ্বরী
মজনু শাহ

এত মেঘ কখনো দেখিনি, আজ ব্লাশফেমি নিয়ে কিছু বলো। পৃথিবীর আয়ু নিয়ে কী যেন বলার ছিল তোমার। হিজড়েরা এদিকেই আসছে। না-হয় পাতাবাহারের বিষাদ নিয়েই বলো। এত সাধ! সৌন্দর্য ও অপরাধ পাশাপাশি উড়ে যায়।

বোবা সেজে থেকো না হে বাগীশ্বরী, ঘোলা চাঁদের দিকে তাকিও না আর। ফুটছে মরণপুষ্প, ঘ্রাণ এত, মাথা ঘুরে যায়। চোখের পাতার মতো লঘু হও, এত ঝিঁঝিগান, অজস্র আলপিন বিঁধে আছে যার মুখে, ও-কি তোমারই মতো তাম্বুলসেবী, বীতনিদ্র নৈশকোকিলা?

ঝাউবনে পড়ে আছে বোবাদের অভিধান। কাঠের বন্দুক জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়া শুরু হলো মনে হয়। তোমার শস্যের দিকে তবু এসেছি ভয় নিয়ে, সিলগালা নিয়ে।

আমার প্রতিভা নাই, সারাক্ষণ তাই হলদে পাখিদের পথনির্দেশ শুনে চলি, যে-পথে তোমার ষড়ভুজাকৃতি শস্যকারাগার।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৩, ২০০৯

Category: কবিতা
Previous Post:বৃষ্টি ও খরার কবিতা
Next Post:দূরের গ্রহে বসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑