• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৃষ্টি ও খরার কবিতা

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » বৃষ্টি ও খরার কবিতা

বৃষ্টি ও খরার কবিতা
মোহাম্মদ রফিক

তখন বৃষ্টি,

বিরহকাতর কবিতার লয়
বুকে নিয়ে যদি ফেরি করে ফিরি,

বিচ্ছেদ-ঋতু শেষ না হলেও
আকাশে-হাওয়ায় খেতে-প্রান্তরে

ঘর হতে ঘরে দ্বারে-পইঠায়,
চিত্রবরণী হরিণী কান্না

ঝরে যাবে যত ওষ্ঠ তাপিয়ে
অসীম তিয়াসী বধূবরণের

ফুলমালা সাজে সেজে-শয্যায়,
আষাঢ়-শ্রাবণে ধুয়ে মুছে গেলে

ঘন রুধিরের আঁক-দাগহীন
থইথই সাদা নিপাট নিরেট

চাদরের অস্থির কাল ছায়া
লুটিয়ে প্রতিটি শব্দ, নিয়তি;

ধু ধু তমসায়!

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৩, ২০০৯

Category: কবিতাTag: মোহাম্মদ রফিক
Previous Post:রক্তভারাতুর
Next Post:বাগীশ্বরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑