• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দূরের গ্রহে বসে

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » দূরের গ্রহে বসে

দূরের গ্রহে বসে···
মাসুদ খান

অ্যালুমিনিয়াম ফয়েলে আকাশ ঢাকা
গায়ে তার জ্বলে কোটি-কোটি প্লাংক্‌টন
তারই মাঝে একা একটি শ্যামলা মেঘে
সহসা তোমার মুখের উদ্ভাসন।

হয়তো এখন আকাশ নামছে ঝেঁপে
মেঘ ও মেঘনার ইনটারসেকশনে
ঝাপসা একটি মানুষীর সিল্যুয়েট
ঝিলিক দিয়েই মিলায় বি্নরণে।

দূর গ্রহে বসে ভাবছি তোমার কথা
এতটা দূরে যে, ভাবাও যায় না ভালো
ভাবনারা হিম-নিঃসীম ভ্যাকুয়ামে
শোধনে-শোষণে হয়ে যায় অগোছালো।

অথচ এখানে তোমারই শাসন চালু
তোমার নামেই বায়ু হয়ে আমি বই
তোমারই আবেশে বিদ্যুৎ জাগে মেঘে
তোমার রূপেই ময়ূর ফুটেছে ওই।

মধুকর আজ ভুলে গিয়ে মাধুকরী
কায়মনোবাক্যে জপছে তোমার রূপ
মনন করছে তোমারই বিম্বখানি
ধ্যানে ও শীলনে একাগ্র, নিশ্চুপ।

গন্ধকের এই গন্ধধারিণী গ্রহে
তটস্থ এক বিকল জীবের মনে
ক্ষার, নুন, চুন, এসিড-বাষ্প ফুঁড়ে
চমকাও এসে থেকে-থেকে, ক্ষণে-ক্ষণে।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৩, ২০০৯

Category: কবিতা
Previous Post:বাগীশ্বরী
Next Post:আমি যদি হতাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑