• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

না সখা মনের ব্যথা কোরো না গোপন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » না সখা মনের ব্যথা কোরো না গোপন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

না সখা মনের ব্যথা কোরো না গোপন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                না সখা, মনের ব্যথা কোরো না গোপন ।
              যবে অশ্রুজল হায়   উচ্ছ্বসি উঠিতে চায়
                রুধিয়া রেখো না তাহা আমারি কারণ ।
                চিনি, সখা, চিনি তব ও দারুণ হাসি—
                ওর চেয়ে কত ভালো অশ্রুজলরাশি ।
                মাথা খাও— অভাগীরে কোরো না বঞ্চনা,
                ছদ্মবেশে আবরিয়া রেখো না যন্ত্রণা ।
              মমতার অশ্রুজলে    নিভাইব সে অনলে,
                ভালো যদি বাস তবে রাখো এ প্রার্থনা ।।

রাগ: ইমনকল্যাণ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1286
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কী করিব বলো সখা তোমার লাগিয়া (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑