• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় !
                ও মিছে আদর তবে না করিলে নয় ?।
        ও শুধু বাড়ায় ব্যথা—          সে-সব পুরানো কথা
                মনে ক’রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।।
                প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার
                আমি যত বুঝি তত কে বুঝিবে আর ।
         প্রেম যদি ভুলে থাক        সত্য ক’রে বলো-নাকো—
                করিব না মুহূর্তের তরে তিরস্কার ।।
                আমি তো ব’লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী
                তোমার ও প্রণয়ের নহি অধিকারী ।
           আর-কারে ভালোবেসে         সুখী যদি হও শেষে
                তাই ভালোবেসো নাথ, না করি বারণ ।
           মনে ক’রে মোর কথা       মিছে পেয়ো নাকো ব্যথা,
                পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।

রাগ: মিশ্র পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1286
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছে প্রণয় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:না সখা মনের ব্যথা কোরো না গোপন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তুই রে বসন্তসমীরণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑