• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কী করিব বলো সখা তোমার লাগিয়া (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কী করিব বলো সখা তোমার লাগিয়া (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কী করিব বলো সখা তোমার লাগিয়া (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                কী করিব বলো, সখা, তোমার লাগিয়া ।
                কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া ।।
                এই পেতে দিনু বুক,  রাখো, সখা, রাখো মুখ—
                ঘুমাও তুমি গো, আমি রহিনু জাগিয়া ।
                খুলে বলো, বলো সখা, কী দুঃখ তোমার—
                অশ্রুজলে মিলাইব অশ্রুজলধার !
                একদিন বলেছিলে মোর ভালোবাসা
                পাইলে পুরিবে তব হৃদয়ের আশা ।
                কই সখা, প্রাণ মন  করেছি তো সমর্পণ—
                দিয়েছি তো যাহা-কিছু আছিল আমার ।
                তবু কেন শুকালো না অশ্রুজলধার ।।

রাগ: মিশ্র ইমনকল্যাণ
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1286

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কিছুই তো হল না (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:না সখা মনের ব্যথা কোরো না গোপন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑