• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে ভালোবাসুক সে ভালোবাসুক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে ভালোবাসুক সে ভালোবাসুক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে ভালোবাসুক সে ভালোবাসুক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        যে ভালোবাসুক সে ভালোবাসুক    সজনি লো, আমরা কে !
        দীনহীন এই হৃদয় মোদের    কাছেও কি কেহ ডাকে ।।
        তবে কেন বলো ভেবে মরি মোরা   কে কাহারে ভালোবাসে !
        আমাদের কিবা আসে যায় বলো    কেবা কাঁদে কেবা হাসে !
        আমাদের মন কেহই চাহে না,    তবে মনখানি লুকানো থাক্‌—
                           প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌ ।।
        যদি, সখী, কেহ ভুলে     মনখানি লয় তুলে,
        উলটি-পালটি ক্ষণেক ধরিয়া    পরখ করিয়া দেখিতে চায়,
        তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে    নিদারুণ উপেখায়।
        কাজ কী লো, মন লুকানো থাক্‌,   প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌—
        হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া   হরষে প্রমোদে মাতিয়া থাক্‌ ।।

রাগ: মিশ্র সুর
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কাছে তার যাই যদি কত যেন পায় নিধি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑