• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                কে তুমি গো খুলিয়াছ স্বর্গের দুয়ার
              ঢালিতেছ এত সুখ,  ভেঙে গেল— গেল বুক—
                যেন এত সুখ হৃদে ধরে না গো আর ।
                তোমার চরণে দিনু প্রেম-উপহার—
                না যদি চাও গো দিতে প্রতিদান তার
              নাই বা দিলে তা মোরে,  থাকো হৃদি আলো করে,
                হৃদয়ে থাকুক জেগে সৌন্দর্য তোমার ।।

রাগ: মূলতান
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যে ভালোবাসুক সে ভালোবাসুক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কিছুই তো হল না (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑