• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাছে তার যাই যদি কত যেন পায় নিধি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কাছে তার যাই যদি কত যেন পায় নিধি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কাছে তার যাই যদি কত যেন পায় নিধি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

           কাছে তার যাই যদি          কত যেন পায় নিধি,
                তবু হরষের হাসি ফুটে-ফুটে ফুটে না ।
           কখনো বা মৃদু হেসে         আদর করিতে এসে
                সহসা শরমে বাধে, মন উঠে উঠে না ।
           রোষের ছলনা করি         দূরে যাই, চাই ফিরি—
                চরণ-বারণ-তরে উঠে-উঠে উঠে না ।
           কাতর নিশ্বাস ফেলি          আকুল নয়ন মেলি
                চাহি থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না ।
           যখন ঘুমায়ে থাকি           মুখপানে মেলি আঁখি
                চাহি থাকে, দেখি দেখি সাধ যন মিটে না ।
           সহসা উঠিলে জাগি          তখন কিসের লাগি
                শরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না ।
           লাজময়ী, তোর চেয়ে         দেখি নি লাজুক মেয়ে,
                প্রেমবরিষার স্রোতে লাজ তবু টুটে না ।।

রাগ: মিশ্র দেশ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1286
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

কাছে তার যাই যদি কত যেন পায় নিধি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখী ভাবনা কাহারে বলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যে ভালোবাসুক সে ভালোবাসুক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑