• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী ভাবনা কাহারে বলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সখী ভাবনা কাহারে বলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখী ভাবনা কাহারে বলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        সখী,    ভাবনা কাহারে বলে।   সখী,    যাতনা কাহারে বলে ।
        তোমরা যে বলো দিবস-রজনী    ‘ভালোবাসা’ ‘ভালোবাসা’—
        সখী,    ভালোবাসা কারে কয়!  সে কি   কেবলই যাতনাময় ।
        সে কি   কেবলই চোখের জল?   সে কি   কেবলই দুখের শ্বাস ?
        লোকে তবে করে   কী সুখেরই তরে   এমন দুখের আশ ।
                  আমার চোখে তো সকলই শোভন,
        সকলই নবীন, সকলই বিমল,    সুনীল আকাশ, শ্যামল কানন,
        বিশদ জোছনা, কুসুম কোমল— সকলই আমার মতো ।
        তারা  কেবলই হাসে, কেবলই গায়,   হাসিয়া খেলিয়া মরিতে চায়—
        না জানে বেদন, না জানে রোদন,   না জানে সাধের যাতনা যত ।
        ফুল সে হাসিতে হাসিতে ঝরে,   জোছনা হাসিয়া মিলায়ে যায়,
        হাসিতে হাসিতে আলোকসাগরে   আকাশের তারা তেয়াগে কায় ।
        আমার মতন সুখী কে আছে।   আয় সখী, আয় আমার কাছে—
        সুখী হৃদয়ের সুখের গান   শুনিয়া তোদের জুড়াবে প্রাণ ।
        প্রতিদিন যদি কাঁদিবি কেবল    একদিন নয় হাসিবি তোরা—
        একদিন নয় বিষাদ ভুলিয়া    সকলে মিলিয়া গাহিব মোরা।।

রাগ: বেহাগ-খাম্বাজ-বাউল
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

সখী ভাবনা কাহারে বলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কাছে তার যাই যদি কত যেন পায় নিধি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑