• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আঁধার শাখা উজল করি    হরিত-পাতা-ঘোমটা পরি
            বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।।
          শোনাতে তোরে মনের ব্যথা  শুনিতে তোর মনের কথা
            পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া ।।
          মলয় তব প্রণয়-আশে  ভ্রমে না হেথা আকুল শ্বাসে,
            পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি ।
          শিয়রে তোর বসিয়া থাকি  মধুর স্বরে বনের পাখি
            লভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি ।।

রাগ: গৌড়সারং
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1285
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:খেলা কর খেলা কর তোরা কামিনীকুসুমগুলি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সখী ভাবনা কাহারে বলে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑