• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খেলা কর খেলা কর তোরা কামিনীকুসুমগুলি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » খেলা কর খেলা কর তোরা কামিনীকুসুমগুলি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

খেলা কর্ খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

খেলা কর্ খেলা কর্ তোরা কামিনীকুসুমগুলি ।
দেখ্‌ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপোল চুমে বারবার
মুখানি উঠায়ে তুলি ।
তোরা খেলা কর্ তোরা খেলা কর্ কামিনীকুসুমগুলি ।
কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক,
মাথা নাড়ি নাড়ি নাচ্‌ কভু নাচ্‌ বায়ু-কোলে দুলি দুলি ।
দু দণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা— প্রতি নিমিষেই ফুরাইছে বেলা,
বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি ।।

রাগ: কালাংড়া
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বিপাশার তীরে ভ্রমিবারে যাই (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑