• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী আর কত দিন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সখী আর কত দিন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

সখী আর কত দিন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       সখী, আর কত দিন           সুখহীন শান্তিহীন
             হা হা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে ।
       পারি নে, পারি নে আর—       পাষাণ মনের ভার
             বহিয়া পড়েছি, সখী, অতি শ্রান্ত ক্লান্ত হয়ে ।
       সম্মুখে জীবন মম             হেরি মরুভূমিসম,
             নিরাশা বুকেতে বসি ফেলিতেছে বিষশ্বাস ।
       উঠিতে শকতি নাই            যে দিকে ফিরিয়া চাই
             শূন্য—শূন্য—মহাশূন্য নয়নেতে পরকাশ ।
       কে আছে, কে আছে সখী,       এ শ্রান্ত মস্তক মম
             বুকেতে রাখিবে ঢাকি যতনে জননীসম ।
       মন, যত দিন যায়, মুদিয়া আসিছে হায়—
             শুকায়ে শুকায়ে শেষে মাটিতে পড়িবে ঝরি ।।

রাগ: জয়জয়ন্তী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1880

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑