• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

             ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর—
             মরমে লুকানো থাক মরমের ভার ।।
       যে গোপন কথা, সখী,          সতত লুকায়ে রাখি
               ইষ্টদেবমন্ত্রসম পূজি অনিবার ।
       তাহা মানুষের কানে          ঢালিতে যে লাগে প্রাণে—
             লুকানো থাক তা, সখী, হৃদয়ে আমার ।।
             ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি ।
             সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি ।
       আমি তুচ্ছ হতে তুচ্ছ—        সে নাম যে অতি উচ্চ,
             সে নাম যে নহে যোগ্য এই রসনার ।।
             ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে
             আকাশের তারকারে পূজে মনে মনে—
       দিন-দিন পূজা করি            শুকায়ে পড়ে সে ঝরি,
             আজন্ম-নীরবে রহি যায় প্রাণ তার ।।

রাগ: ঝিঁঝিট
তাল: অর্ধঝাঁপ
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1880
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নীরব রজনী দেখো মগ্ন জোছনায় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সখী আর কত দিন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑