• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীরব রজনী দেখো মগ্ন জোছনায় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নীরব রজনী দেখো মগ্ন জোছনায় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নীরব রজনী দেখো মগ্ন জোছনায় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                  নীরব রজনী দেখো মগ্ন জোছনায় ।
                ধীরে ধীরে, অতি ধীরে, অতি ধীরে গাও গো ।।
                  ঘুমঘোরময় গান বিভাবরী গায়—
                  রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো ।।
                  নিশার কুহকবলে       নীরবতাসিন্ধুতলে
                  মগ্ন হয়ে ঘুমাইছে বিশ্বচরাচর—
                প্রশান্ত সাগরে হেন     তরঙ্গ না তুলে যেন
                  অধীর উচ্ছ্বাসময় সঙ্গীতের স্বর ।
                তটিনী কী শান্ত আছে—  ঘুমাইয়া পড়িয়াছে
                  বাতাসের মৃদুহস্ত-পরশে এমনি
                ভুলে যদি ঘুমে ঘুমে     তটের চরণ চুমে
                  সে চুম্বনধ্বনি শুনে চমকে আপনি ।
                তাই বলি, অতি ধীরে,  অতি ধীরে গাও গো—
                  রজনীর কণ্ঠ-সাথে সুকণ্ঠ মিলাও গো ।।

রাগ: মিশ্র বেহাগ-পূরবী-কাফি
তাল: মধ্যমান
রচনাকাল (বঙ্গাব্দ): 1285
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

নীরব রজনী দেখো মগ্ন জোছনায় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑