• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                জ্বল্‌ জ্বল্‌ চিতা, দ্বিগুণ দ্বিগুণ—
                          পরান সঁপিবে বিধবা বালা ।
                জ্বলুক জ্বলুক চিতার আগুন,
                          জুড়াবে এখনি প্রাণের জ্বালা ।।
                শোন্‌ রে যবন, শোন্‌ রে তোরা,
                          যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে
                সাক্ষী র’লেন দেবতা তার—
                          এর প্রতিফল ভুগিতে হবে ।।
                দেখ্‌ রে জগৎ, মেলিয়ে নয়ন,
                          দেখ্‌ রে চন্দ্রমা, দেখ্‌ রে গগন,
                স্বর্গ হতে সব দেখো দেবগণ—
                          জ্বলদ্‌-অক্ষরে রাখো গো লিখে ।
                স্পর্ধিত যবন, তোরাও দেখ্‌ রে,
                          সতীত্ব-রতন করিতে রক্ষণ
                রাজপুত-সতী আজিকে কেমন
                          সঁপিছে পরান অনলশিখে ।।

রাগ: ভূপালী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1282
রচনাকাল (খৃষ্টাব্দ): 1875
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (নাট্যগীতি)
Next Post:নীরব রজনী দেখো মগ্ন জোছনায় (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑