• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (নাট্যগীতি)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (নাট্যগীতি)

হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (নাট্যগীতি)

                 হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার ।
               এসো মা করুণারানী,     ও বিধুবদনখানি
                 হেরি হেরি আঁখি ভরি হেরিব আবার ।
                 এসো আদরিনী বাণী, সমুখে আমার ।।
               মৃদু মৃদু হাসি হাসি  বিলাও অমৃতরাশি,
                 আলোয় করেছ আলো, জ্যোতিপ্রতিমা—
                 তুমি গো লাবণ্যলতা, মূর্তি-মধুরিমা ।
               বসন্তের বনবালা       অতুল রূপের ডালা,
                 মায়ার মোহিনী মেয়ে ভাবের আধার—
                 ঘুচাও মনের মোর সকল আঁধার ।।
               অদর্শন হলে তুমি     ত্যেজি লোকালয়ভূমি
                 অভাগা বেড়াবে কেঁদে গহনে গহনে ।
               হেরে মোরে তরুলতা     বিষাদে কবে না কথা,
                 বিষণ্ণ কুসুমকুল বনফুলবনে ।
               ‘হা দেবী’ ‘হা দেবী’ বলি গুঞ্জরি কাঁদিবে অলি,
                 ঝরিবে ফুলের চোখে শিশির-আসার—
                 হেরিব জগত শুধু আঁধার—আঁধার ।।

রাগ: দূর্গা
তাল: কাহারবা-দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

হৃদয়ে রাখো গো দেবী, চরণ তোমার  – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (নাট্যগীতি)
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:রুশ রস – জুন ২৭, ২০১১
Next Post:জ্বল জ্বল চিতা দ্বিগুণ দ্বিগুণ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑