• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,
            তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে ।
        মনে আছে ছেলেবেলা     কত যে খেলেছি খেলা,
            কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে ।
        ছিনু সুখে যতদিন            দুজনে বিরহহীন
            তখন কি জানিতাম ভালোবাসি তোরে !
            অবশেষে এ কপাল ভাঙিল যখন,
            ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,
            লইয়া দলিত মন হইনু প্রবাসী—
            তখন জানিনু, সখী, কত ভালোবাসি ।।

রাগ: ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সখী আর কত দিন (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:নাচ শ্যামা তালে তালে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑