• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দিন অবসান হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দিন অবসান হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দিন অবসান হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   দিন অবসান হল।
আমার  আঁখি হতে অস্তরবির আলোর আড়াল তোলো ॥
অন্ধকারের বুকের কাছে   নিত্য-আলোর আসন আছে,
              সেথায় তোমার দুয়ারখানি খোলো ॥
সব কথা সব কথার শেষে   এক হয়ে যাক মিলিয়ে এসে।
স্তব্ধ বাণীর হৃদয় মাঝে   গভীর বাণী আপনি বাজে,
              সেই বাণীটি আমার কানে বোলো ॥

রাগ: ইমন-পূরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দিন অবসান হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মধুর তোমার শেষ যে না পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শেষ নাহি যে, শেষ কথা কে বলবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑