• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শেষ নাহি যে, শেষ কথা কে বলবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » শেষ নাহি যে, শেষ কথা কে বলবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ নাহি যে, শেষ কথা কে বলবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?
          আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে ॥
              সাঙ্গ হলে মেঘের পালা   শুরু হবে বৃষ্টি-ঢালা,
                   বরফ-জমা সারা হলে নদী হয়ে গলবে ॥
     ফুরায় যা তা ফুরায় শুধু চোখে,
          অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে।
              পুরাতনের হৃদয় টুটে   আপনি নূতন উঠবে ফুটে,
                   জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে ॥

রাগ: মিশ্র খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

শেষ নাহি যে, শেষ কথা কে বলবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিন অবসান হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑