• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মধুর তোমার শেষ যে না পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মধুর তোমার শেষ যে না পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মধুর তোমার শেষ যে না পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ–
          ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥
              দিনান্তের এই এক কোনাতে   সন্ধ্যামেঘের শেষ সোনাতে
                   মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ॥
সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার ‘পরে
          অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে।
              এই গোধুলির ধূসরিমায়      শ্যামল ধরার সীমায় সীমায়
                   শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ॥

রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৪ আশ্বিন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ সেপ্টেম্বর, ১৯২৬
রচনাস্থান: স্টুটগার্ট
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মধুর তোমার শেষ যে না পাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দিন অবসান হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑