দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে–
গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে ॥
শুধাই যত পথের লোকে “এই বাঁশিটি বাজালো কে’–
নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে ॥
এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে–
পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে।
বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহো আসন পেতে–
তোমার বাঁশি বাজাও আসি
আমার প্রাণের অন্তঃপুরে ॥
রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ কার্তিক, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ অক্টোবর, ১৯২৬
রচনাস্থান: বুডাপেস্ট
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Leave a Reply