• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়।
     কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে “হায় হায়’ ॥
          নদীতটসম কেবলই বৃথাই   প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই,
              একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥
যাহা যায় আর যাহা-কিছু থাকে   সব যদি দিই সঁপিয়া তোমাকে
     তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়।
          তোমাতে রয়েছে কত শশী ভানু,   হারায় না কভু অণু পরমাণু,
              আমারই ক্ষুদ্র হারাধনগুলি রবে না কি তব পায় ॥

রাগ: ছায়ানট
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জানি গো দিন যাবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑