• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই–
     কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥
          মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ,   দুঃখ হয় হে দুঃখের কূপ,
              তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে   যাহা-কিছু সব আছে আছে আছে–
     নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
          অন্তরগ্লানি সংসারভার   পলক ফেলিতে কোথা একাকার
              জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥

রাগ: বেহাগ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি আছি তোমার সভার দুয়ার-দেশে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑