• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানি গো দিন যাবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জানি গো দিন যাবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জানি গো দিন যাবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              জানি গো, দিন যাবে এ দিন যাবে।
     একদা কোন্‌ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
          শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ॥
     পথের ধারে বাজবে বেণু,         নদীর কূলে চরবে ধেনু,
          আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে–
              তবুও দিন যাবে এ দিন যাবে ॥
     তোমার কাছে আমার এ মিনতি
যাবার আগে জানি যেন  আমায় ডেকেছিল কেন
     আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।
কেন নিশার নীরবতা          শুনিয়েছিল তারার কথা,
          পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি–
              তোমার কাছে আমার এই মিনতি ॥
                   সাঙ্গ যবে হবে ধরার পালা
          যেন আমার গানের শেষে         থামতে পারি শমে এসে–
          ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
     এই জীবনের আলোকেতে   পারি তোমায় দেখে যেতে,
          পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা–
                   সাঙ্গ যবে হবে ধরার পালা ॥

রাগ: রামকেলী-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২ আশ্বিন, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯১৩
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

জানি গো দিন যাবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:মেঘ বলেছে যাব যাব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑