• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মেঘ বলেছে যাব যাব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মেঘ বলেছে যাব যাব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘ বলেছে যাব যাব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     মেঘ বলেছে ‘যাব যাব’, রাত বলেছে ‘যাই’,
          সাগর বলে ‘কূল মিলেছে– আমি তো আর নাই’ ॥
              দুঃখ বলে ‘রইনু চুপে   তাঁহার পায়ের চিহ্নরূপে’,
                   আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’ ॥
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
     গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
          প্রেম বলে যে ‘যুগে যুগে          তোমার লাগি আছি জেগে’,
              মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’ ॥

রাগ: বেহাগ
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৪ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

মেঘ বলেছে যাব যাব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জানি গো দিন যাবে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑