• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পুষ্প দিয়ে মার যারে চিনল না সে মরণকে।
বাণ খেয়ে যে পড়ে সে যে ধরে তোমার চরণকে॥
    সবার নীচে ধুলার ‘পরে    ফেলো যারে মৃত্যু-শরে
    সে যে তোমার কোলে পড়ে, ভয় কী বা তার পড়নকে?।
        আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ,
        নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ।
            মজল না সে চোখের জলে,    পৌঁছল না চরণতলে,
            তিলে তিলে পলে পলে ম’ল যেজন পালঙ্কে॥

রাগ: ছায়ানট
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আবার যদি ইচ্ছা কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মেঘ বলেছে যাব যাব (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑