• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আবার যদি ইচ্ছা কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আবার যদি ইচ্ছা কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আবার যদি ইচ্ছা কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে
     দুঃখসুখের-ঢেউ-খেলানো এই সাগরের তীরে ॥
আবার জলে ভাসাই ভেলা,  ধুলার ‘পরে করি খেলা গো,
              হাসির মায়ামৃগীর পিছে ভাসি নয়ননীরে ॥
কাঁটার পথে আঁধার রাতে আবার যাত্রা করি,
     আঘাত খেয়ে বাঁচি নাহয় আঘাত খেয়ে মরি।
আবার তুমি ছদ্মবেশে    আমার সাথে খেলাও হেসে গো,
              নূতন প্রেমে ভালোবাসি আবার ধরণীরে ॥


রাগ: কালাংড়া
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: বুদ্ধগয়া
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:অচেনাকে ভয় কী আমার ওরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পুষ্প দিয়ে মারো যারে চিনল না সে মরণকে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑