• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অচেনাকে ভয় কী আমার ওরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » অচেনাকে ভয় কী আমার ওরে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          অচেনাকে ভয় কী আমার ওরে?
     অচেনাকেই চিনে চিনে উঠবে জীবন ভরে ॥
জানি জানি আমার চেনা      কোনো কালেই ফুরাবে না,
          চিহ্নহারা পথে আমায় টানবে অচিন ডোরে ॥
     ছিল আমার মা অচেনা, নিল আমায় কোলে।
     সকল প্রেমই অচেনা গো, তাই তো হৃদয় দোলে।
অচেনা এই ভুবন মাঝে      কত সুরেই হৃদয় বাজে–
          অচেনা এই জীবন আমার,
              বেড়াই তারি ঘোরে ॥

.

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ আশ্বিন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ অক্টোবর, ১৯১৪
রচনাস্থান: বুদ্ধগয়া
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন খেলা যে খেলব কখন (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আবার যদি ইচ্ছা কর (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑