• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

জয় জয়     পরমা নিষ্কৃতি হে, নমি নমি।
জয় জয়     পরমা নির্‌বৃতি হে, নমি নমি॥
              নমি নমি তোমারে হে অকস্মাৎ,
              গ্রন্থিচ্ছদন খরসংঘাত–
              লুপ্তি, সুপ্তি, বিস্মৃতি হে, নমি নমি ॥
              অশ্রুশ্রাবণপ্লাবন হে, নমি নমি।
              পাপক্ষালন পাবন হে, নমি নমি।
              সব ভয় ভ্রম ভাবনার
              চরমা আবৃতি হে, নমি নমি ॥

রাগ: আশাবরী-ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে – লিরিক্স (পূজা) – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑