• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে – লিরিক্স (পূজা) – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে – লিরিক্স (পূজা) – রবীন্দ্রনাথ ঠাকুর

আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে – লিরিক্স (পূজা) – রবীন্দ্রনাথ ঠাকুর

              আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে।
     বলে শুধু, বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ॥
              আমি যে তোর আলোর ছেলে,
আমার       সামনে দিলি আঁধার মেলে,
                        মুখ লুকালি– মরি আমি সেই খেদে ॥
          অন্ধকারে অস্তরবির লিপি লেখা,
                        আমারে তার অর্থ শেখা।
          তোর        প্রাণের বাঁশির তান সে নানা
                             সেই আমারই ছিল জানা,
                   আজ    মরণ-বীণার অজানা সুর নেব সেধে ॥

রাগ: কানাড়া-খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মরণের মুখে রেখে দূরে যাও (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑