• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে,
দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে ॥
     যাবার বেলা সহজেরে
          যাই যেন মোর প্রণাম সেরে,
              সকল পন্থা যেথায় মেলে সেথা দাঁড়াই এসে ॥
খুঁজতে যারে হয় না কোথাও চোখ যেন তায় দেখে,
সদাই যে রয় কাছে তারি পরশ যেন ঠেকে।
          নিত্য যাহার থাকি কোলে
              তারেই যেন যাই গো ব’লে–
                    এই জীবনে ধন্য হলেম তোমায় ভালোবেসে ॥

রাগ: মূলতান-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ অগ্রহায়ণ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ নভেম্বর, ১৯২৬
রচনাস্থান: পিরিউস
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:পথ এখনো শেষ হল না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জয় জয় পরমা নিষ্কৃতি হে নমি নমি (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑