• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথ এখনো শেষ হল না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পথ এখনো শেষ হল না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পথ এখনো শেষ হল না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পথ এখনো শেষ হল না, মিলিয়ে এল দিনের ভাতি।
          তোমার আমার মাঝখানে হায়   আসবে কখন আঁধার রাতি ॥
                   এবার তোমার শিখা আনি
                             জ্বালাও আমার প্রদীপখানি,
                   আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথি ॥
ভালো করে মুখ যে তোমার যায় না দেখা সুন্দর হে–
          দীর্ঘ পথের দারুণ গ্লানি তাই তো আমায় জড়িয়ে রহে।
                   ছায়ায়-ফেরা ধুলায়-চলা
                             মনের কথা যায় না বলা,
                   শেষ কথাটি জ্বালবে এবার তোমার বাতি আমার বাতি ॥

রাগ: ইমন-কালাংড়া-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩ কার্তিক, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ২০ অক্টোবর, ১৯২৬
রচনাস্থান: ভিয়েনা
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

পথ এখনো শেষ হল না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আপনি আমার কোনখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑