• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনি আমার কোনখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আপনি আমার কোনখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আপনি আমার কোনখানে (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              আপনি আমার কোন্‌খানে
                   বেড়াই তারি সন্ধানে ॥
নানান রূপে নানা বেশে   ফেরে যেজন ছায়ার দেশে
তার পরিচয় কেঁদে হেসে শেষ হবে কি, কে জানে ॥
     আমার গানের গহন-মাঝে শুনেছিলেম যার ভাষা
              খুঁজে না পাই তার বাসা।
বেলা কখন যায় গো বয়ে,   আলো আসে মলিন হয়ে–
পথের বাঁশি যায় কী কয়ে বিকালবেলার মূলতানে।


রাগ: পিলু-ভীমপলশ্রী-বাউল
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ আশ্বিন, ১৯৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ অক্টোবর, ১৯২৬
রচনাস্থান: বার্লিন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:না রে না রে হবে না তোর স্বর্গসাধন – (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথ এখনো শেষ হল না (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑