• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে পথিক ওরে প্রেমিক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে পথিক ওরে প্রেমিক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে পথিক ওরে প্রেমিক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ওরে পথিক, ওরে প্রেমিক,
     বিচ্ছেদে তোর খণ্ড মিলন পূর্ণ হবে।
                   আয় রে সবে
          প্রলয়গানের মহোৎসবে ॥
     তাণ্ডবে ওই তপ্ত হাওয়ায় ঘুর্ণি লাগায়,
মত্ত ঈশান বাজায় বিষাণ, শঙ্কা জাগায়–
     ঝঙ্কারিয়া উঠল আকাশ ঝঞ্ঝারবে ॥
ভাঙন-ধরার ছিন্ন-করার রুদ্র নাটে
যখন সকল ছন্দ বিকল, বন্ধ কাটে,
মুক্তিপাগল বৈরাগীদের চিত্ততলে
     প্রেমসাধনার হোমহুতাশন জ্বলবে তবে।
          ওরে পথিক, ওরে প্রেমিক,
     সব আশাজাল যায় রে যখন উড়ে পুড়ে
     আশার অতীত দাঁড়ায় তখন ভুবন জুড়ে–
          স্তব্ধ বাণী নীরব সুরে কথা কবে।
              আয় রে সবে
          প্রলয়গানের মহোৎসবে ॥

রাগ: খাম্বাজ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ১২ ফেব্রুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওরে পথিক ওরে প্রেমিক (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এখন আমার সময় হল (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মোর পথিকেরে বুঝি এনেছ এবার (পূজা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑